ব়্যাপার বাদশার পর এবার তেজস্বী প্রকাশের সঙ্গে চুপিসারে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা করণ কুন্দ্রা (Karan Kundrra-Tejasswi Prakash)? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই ফিসফাঁস। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি করণ বা তেজস্বী। তবে এক্স হ্যান্ডেলে অনুরাগীদের একাংশ দাবি, তেজস্বী এবং করণ গোপনে বিয়ে সেরেছেন। সোশাল মিডিয়ায় ‘তেজরান’ জুটির ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।
এক ভক্ত অত্যন্ত আগ্রহের সঙ্গ সত্যিটা জানতে চেয়ে লিখেছেন, ‘করণ আর তেজস্বী কি বিয়ে করে ফেলেছে?’ অপর এক অনুরাগীর পরামর্শ, ‘সবকিছু স্থায়ী না হওয়া পর্যন্ত গোপনীয়তা বজায় রাখো। নতুন জীবনের জন্য অভিনন্দন।’ সমাজমাধ্যমে করণ-তেজস্বীর বিয়ে নিয়ে চর্চার মাঝে এক নেটনাগরিকের প্রশ্ন, ‘আমি কি কিছু মিস করেছি? সবাই কেন ওদের অভিনন্দন জানাচ্ছে?’
আরও পড়ুন:
সদ্য বিয়ে করেছেন করণের প্রাক্তন কৃতিকা কামরা। এরপরই ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো প্রেমিকা তেজস্বীর সঙ্গে গোপনে বিয়ে সেরে ফেলেছেন অভিনেতা।
View this post on Instagram
করণ-তেজস্বীর বিয়ের গুঞ্জনের সূত্রপাত কী ভাবে? সম্প্রতি তাঁরা বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন এবং সোশাল মিডিয়ায় বেশ কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন। সেই ছবিগুলো দেখেই অনুমান, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ মধুচন্দ্রিমায় গিয়েছেন। পাওয়ার কাপল করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের বিয়ের জল্পনার নেপথ্যে রয়েছে আরও একটি বিশেষ কারণ।
সদ্য বিয়ে করেছেন করণের প্রাক্তন কৃতিকা কামরা। এরপরই ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো যুগলে গোপনে বিয়ে সেরে ফেলেছেন। একসময় করণ-কৃতিকার প্রেমচর্চা ছিল বিনোদনের হট কেক। যদিও সম্পর্কের কথা এড়িয়ে নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন।

প্রসঙ্গত, বিগ বস ১৫- এর ঘর থেকেই বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত। সেই সিজনের বিজয়ী হন তেজস্বী ও দ্বিতীয় রানার আপ করণ। এরপর একাধিক রিয়্যালিটি শো-এ একসঙ্গে অংশ নিয়েছেন ‘তেজরান’ জুটি। এই মুহূর্তে লাফটার শেফ সিজন-এ দেখা যাচ্ছে করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশকে।
View this post on Instagram
‘নাগিন সিক্স’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তেজস্বী। অন্যদিকে ‘ডান্স দিওয়ানে জুনিয়ার্স’-এ সঞ্চালক হিসেবে সকলের দিল জিতে নিয়েছিলেন করণ। এখন শুধু অপেক্ষা, বিয়ের গুঞ্জনে করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ সিলমোহর দেন কিনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭