Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Nonsane-Shamik Adhikary

প্রেমিকাকে যৌন হেনস্তা ‘ননসেন’ ইনফ্লুয়েন্সার শমীকের! ‘বাড়িতে আটকে রেখে…’, বিস্ফোরক তরুণী

পুলিশে দায়ের করা ওই অভিযোগে তরুণীর দাবি, তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে গত ২ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখেন 'ননসেন'খ্যাত শমীক অধিকারী।

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৫:৫৫

link
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৫:৫৫

options
link
প্রেমিকাকে যৌন হেনস্তা ‘ননসেন’ ইনফ্লুয়েন্সার শমীকের! ‘বাড়িতে আটকে রেখে…’, বিস্ফোরক তরুণী zoom
'ননসেন' খ্যাত শমীক অধিকারী, ছবি: সোশাল মিডিয়া
Advertisement

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর! প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তার ও শারীরিক অত্যাচার চালানোর ভয়ংকর অভিযোগ উঠল শমীকের বিরুদ্ধে। বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন ওই তরুণী।

পুলিশে দায়ের করা ওই অভিযোগে তরুণীর দাবি, তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে গত ২ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখেন ‘ননসেন’ খ্যাত শমীক অধিকারী। ওই তরুণীকে মারধর ও যৌন হেনস্তার অভিযোগও করা হয়েছে। শমীকের প্রেমিকা আরও জানান, জোর করে তাঁর জামাকাপড় খোলার চেষ্টা করেন শমীক। এখানেই শেষ নয়, তাঁর শরীরে আপত্তিকর ভাবে স্পর্শও করেন। বিষয়টি প্রকাশ্যে না আনার হুমকিও দেওয়া হয় তাঁকে বলে দাবি করেন ওই তরুণী। তবে সাহস করেই পুলিশের দ্বারস্থ হন শমীকের বান্ধবী।  

Advertisement

শমীকের প্রেমিকা আরও জানান, জোর করে তাঁর জামাকাপড় খোলার চেষ্টা করেন শমীক। এখানেই শেষ নয়, তাঁর শরীরে আপত্তিকর ভাবে স্পর্শও করেন।

যদিও এহেন অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন শমীক। এই ঘটনায় সংবাদ প্রতিদিন ডিজিটালকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বলেন, “এতদিনের সম্পর্ক আমাদের। আমার প্রেমিকা ছিলেন, দু’দিন আগে চূড়ান্ত অশান্তি হয়। এখনও ঝামেলা চলছে, মানসিক সম্বল হারিয়ে ফেলেছিলাম। আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। বুঝতে পারছি না কেন! প্রেমিকার সঙ্গে যদি ঘনিষ্ঠ মেলামেশা থাকে তাহলে সেটা তো তাঁর অনুমতি নিয়েই হবে! এতদিনের সম্পর্ক, বিষয়টিতে অবাক হচ্ছি।”

শমীক অধিকারীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, ‘তিনি যে-ই হোন, একাজ করা যায় না। এই অভিযোগের সত্যতা থাকলে সেটার উপযুক্ত তদন্ত হোক। শাস্তি হোক। পুলিশ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে বলে শুনেছি। আমাদের কাছে যদি অভিযোগকারিণী জানান বা তাঁর কোনও সাহায্য কখনও প্রয়োজন হয়, অবশ্যই পাশে থাকব।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.