Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Bengali Serial TRP

TRP তালিকায় ফের বদল, সাহেব-সুস্মিলির ‘কথা’কে টপকে সেরা কোন ধারাবাহিক?

'জগদ্ধাত্রী' এবারে কোন জায়গা পেল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৪, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৪, ১৭:২৬

options
link
TRP তালিকায় ফের বদল, সাহেব-সুস্মিলির ‘কথা’কে টপকে সেরা কোন ধারাবাহিক? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ভোট, অন্যদিকে আইপিএল। জোড়া ফলায় বিদ্ধ বাংলা সিরিয়ালের টিআরপি। চলতি সপ্তাহে সেরা সিরিয়ালের নম্বর সাতেরও নিচে। এদিকে আবার স্টার জলসার সিরিয়ালকে টেক্কা জি বাংলার ধারাবাহিকের। গত সপ্তাহের সাহেব-সুস্মিলির ‘কথা’ ছিল এক নম্বরে। এ সপ্তাহে সেই জায়গার দখল নিয়েছে ‘নিম ফুলের মধু’।

Neem-Phooler-Madhu-1

Advertisement

এ সপ্তাহের টিআরপি তালিকায় ‘নিম ফুলের মধু’র প্রাপ্ত নম্বর ৬.৯। এই সিরিয়ালে স্মৃতি হারানোর পরও স্বমহিমায় পর্ণা। দত্ত বাড়ির সবাইকে সোজা পথে আনতে নিত্যনতুন কাণ্ড ঘটাচ্ছে সে। এদিকে পর্ণার স্মৃতি ফেরানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে সৃজন। এর মধ্যেই আবার ইশা-সুইটিদের ষড়যন্ত্র চলছে। রোহিত-ফুলকির গল্প এ সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রাপ্ত নম্বর ৬.৫। এই সিরিয়ালে এবার দেখা যাবে রোহিতের ‘কলঙ্কমোচন’ অধ্যায়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

[আরও পড়ুন: অসুস্থ শাহরুখের যত্ন নিচ্ছেন অমিতাভের নাতি, সুহানা-অগস্ত্যর প্রেমে সিলমোহর!]

সাহেব-সুস্মিলির ‘কথা’ সিরিয়ালকে এ সপ্তাহে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। আপাতত টানটান তিন দিনের গল্পে আছে ‘কথা’। এই সিরিয়ালে অগ্নিভর জন্য চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায় কথা। এদিকে আবার মিহিরের কাণ্ড কারখানা জানতে পেরে যায় অরুণ।

এ সবের মধ্যেই চতুর্থ স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘গীতা এলএলবি’। এক সময় টানা এক নম্বর জায়গা দখল করে রাখত ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালকে এখন পঞ্চম স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। একই অবস্থা ‘অনুরাগের ছোঁয়া’র। ষষ্ঠ স্থানে রয়েছে এই সিরিয়াল। সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে রয়েছে ‘জল থই থই ভালোবাসা’ এবং ‘রোশনাই’। দশম স্থানটি দখল করেছে ‘আলোর কোলে’ ধারাবাহিক।

[আরও পড়ুন: প্রেগনেন্সি ‘বিতর্কে’ নিন্দুকদের কাঁচকলা দেখালেন দীপিকা! মোক্ষম জবাব হবু মায়ের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.