Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Saheb Bhattacharjee

‘কথা’শেষে ফের টেলিপর্দায় ফিরছেন সাহেব, নায়িকার চরিত্রে সুস্মিতা না অন্য কেউ?

সাহেবের এই প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ফের 'কথা' অর্থাৎ সুস্মিতার সঙ্গেই জুটিতে ধরা দেবেন অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৯:০৮

options
link
‘কথা’শেষে ফের টেলিপর্দায় ফিরছেন সাহেব, নায়িকার চরিত্রে সুস্মিতা না অন্য কেউ? zoom
সাহেব ভট্টাচার্য, ছবি: সোশাল মিডিয়া।

বেশ কিছুদিন আগেই টেলিপর্দায় শেষ হয়েছে ‘কথা’ ধারাবাহিকের জার্নি। তারপর ছোট্ট একটা বিরতি নিয়েছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। শোনা যাচ্ছে, বিরতি শেষে এবার নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে তাঁকে। টেলিপর্দায় ফের দেখা যাবে তাঁকে।

সাহেবের এই প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ফের ‘কথা’ অর্থাৎ সুস্মিতার সঙ্গেই জুটিতে ধরা দেবেন অভিনেতা? নাকি অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি?  এই জুটির জনপ্রিয়তা যেরকম তাতে এমনটা মনে হওয়াই উচিত। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, সুস্মিতা নয় বরং ‘গীতা এলএলবি’ খ্যাত হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি এবার জুটি বাঁধবেন সাহেব। বলে রাখা জরুরী এর আগে জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের দরবারে হিয়া বেশ পরিচিত মুখ। তাই জনপ্রিয় এই দুই অভিনেতা-অভিনেত্রী পর্দায় একসঙ্গে ধরা দিলে তা যে দর্শকের মনে নতুন জায়গা করে নেবে সে কথা বলাই বাহুল্য। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি সাহেব বা হিয়া কেউই। অন্যদিকে আরও এক গুঞ্জন এই ধারাবাহিকে খল চরিত্রে দেখা যাবে মানসী সেনগুপ্তকে। টেলিপর্দার খলনায়িকা হিসেবে মানসী বেশ পরিচিত মুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখোপাধ্যায়, ছবি: সোশাল মিডিয়া।

বলে রাখা ভালো, ধারাবাহিক শেষ হলেও বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটিদের মধ্যে প্রথমের সারিতেই রয়েছে ‘কথা’ ও ‘অগ্নি’। এই দুই চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। টেলিপাড়ায় গুঞ্জন, দুজনের এই অনস্ক্রিন রসায়নের প্রভাব নাকি অফস্ক্রিনেও পড়েছে। ধারাবাহিকে অগ্নিভ ওরফে অগ্নির চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন সাহেব। তাঁর বিপরীতে সুস্মিতা রয়েছেন কথার ভূমিকায়। এই দুজনের খুনসুটি ভরা সম্পর্ক দর্শকদের বেশ পছন্দের। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে নতুন ধারাবাহিকে হিয়া-সাহেব জুটিকে দর্শক একইরকম ভালোবাসায় ভরিয়ে দেন কি না এখন সেটাই দেখার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.