Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Asim Riaz Rubina Dilaik Hina Khan

‘ইন্ডাস্ট্রির হাতের পুতুল,’ হিনা-রুবিনাকে ‘কাকিমা’ কটাক্ষ! রিয়াজের পোস্টে তোলপাড়

হিনা খান ও রুবিনা দিলাইককে সমাজমাধ্যমে খোঁচা 'বিগ বস' খ্যাত অসীম রিয়াজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৯:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৯:৪৩

options
link
‘ইন্ডাস্ট্রির হাতের পুতুল,’ হিনা-রুবিনাকে ‘কাকিমা’ কটাক্ষ! রিয়াজের পোস্টে তোলপাড় zoom
অসীম রিয়াজ, হিনা খান ও রুবিনা দিলাইক। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ইন্ডাস্ট্রির সতীর্থ হলেও সেলেবদের মধ্যে ঠান্ডা লড়াইয়ের একাধিক নজির উঠে আসে পেজ থ্রির খবরে। অনেক সময় তো প্রকাশ্যেই কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হন ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী অসীম রিয়াজ (Asim Riaz) নাম না করে টেলি দুনিয়ার দুই অভিজ্ঞ অভিনেত্রী রুবিনা দিলাইক ও হিনা খানকে ‘ইন্ডাস্ট্রির পাপেট’ ও ‘আন্টি’ বলে কটাক্ষ করেছেন। এক্স অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টে স্পষ্ট, রিয়াজের নিশানায় হিনা খান ও রুবিনা দিলাইক।

কী লিখেছেন সমাজমাধ্যমের পোস্টে? আর কেনই বা দুই সুন্দরীকে এহেন কটাক্ষ করেছেন রিয়াজ? সোশাল মিডিয়ায় অসীম লিখেছেন, ‘একটি পডকাস্টের আরও একটি ক্লিপ দেখলাম, যেখানে টিভি ইন্ডাস্ট্রির এই আন্টি-আঙ্কেলরা আলোচনা করছিলেন যে আমি যে রিয়ালিটি শোয়ে যাই সেখানেই টিআরপি নিয়ে আসি। এর উত্তর হল হ্যাঁ। আমি সত্যিই টিআরপি নিয়ে আসি। আপনাদের কেরিয়ারের জন্য শুভকামনা। নিজেদের ভূমিকা পালন করতে থাকুন এবং ইন্ডাস্ট্রির পাপেট হয়ে থাকুন।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Asim Riaz takes a dig at Hina Khan and Rubina Dilaik, calling them 'industry puppets'
হিনা খান

আপাতদৃষ্টিতে নেটপাড়ার সদস্যদের অনুমান রুবিনা ও হিনার উদ্দেশ্যেই এই পোস্ট। বিরোধের সূত্রপাত, রিয়ালিটি শো ‘ব্যাটেলগ্রাউন্ড’এ অসীম রিয়াজের আচরণ নিয়ে নিজস্ব মতামত পেশ করেছিলেন রুবিনা। এরপর ‘দ্য ফোর পিওভি’ পডকাস্টে হিনার সঙ্গে রিয়াজের আচরণ, কেরিয়ার নিয়ে আলোচনা করেন। সেখানেই তিনি প্রশ্ন তোলেন, অসীমের আচরণ তাঁর কেরিয়ারকে প্রভাবিত করেন না?

যে শোয়ে অসীম রিয়াজ সেই শোয়ের টিআরপিও শীর্ষে, এমনটাই দাবি। আর রিয়াজের এই দাবির বিরোধিতা করেন রুবিনা। ‘বিরক্তিকর’ বলে নাক শিটকান অভিনেত্রী। তাঁর উপস্থিতি মূলত শোয়ে বিতর্কের সৃষ্টি করে। ঠিক তেমনই অত্যন্ত অস্বস্তিকর। ‘বিগ বস’, ‘খতরো কে খিলাড়ি’ ও ‘ব্যাটলগ্রাউন্ড’-এর মতো শোয়ে অসীমের অবদান নিয়েও সন্দেহ প্রকাশ করেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

রুবিনার কথায়, “ও যে দাবি করে ওঁর জন্যই সব রিয়ালিটি শো সুপারহিট, সত্যিই তাই? যে থালায় খায় সেই থালাতেই থুতু ফেলে। ক্রিয়েটিভ টিমের সঙ্গে অত্যন্ত অভদ্রভাবে আচরণ করত যা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগত।” আরও বলেন, একটি রিয়ালিটি শো সফল করার পেছনে যে পুরো টিমের অবদান থাকে। তাঁদের সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Asim Riaz takes a dig at Hina Khan and Rubina Dilaik
রুবিনার ‘খতরোঁ কে খিলাড়ি’ স্টান্ট

অভিনেত্রীর মতে, “আমি যে শোয়ে কাজ করি সেই শোয়ের টিমকে আমি সবসময় সম্মান করব। কারণ শুরু থেকেই তাঁরা সেটিকে সফল করার জন্য কাজ করেন। তাঁরা আমার পরিবারের মতো। কেউ কীভাবে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে? সবাই ওকে বোঝানোর চেষ্টা করত কিন্তু…। আর আজ ও কোথায়?” হিনাও রুবিনার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.