‘বসন্ত জাগ্রত দ্বারে’, আর টলিপাড়াও যে বসন্তের আমেজ গায়ে মাখছে তা বোঝা যাচ্ছে সোশাল মিডিয়ায় চোখ রাখলে। মধুমাসেই চারহাত এক হয়েছে বহু তারকার। আর এর মাঝেই সহ-নায়িকার সঙ্গে ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রেমের জল্পনা উসকে দিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক।
আরিয়ানের এখনও অবধি শেষ ধারাবাহিক ‘ভিডিও বউমা’র সহ-অভিনেত্রীর সঙ্গে নতুন পোস্টেই জল্পনা দানা বাঁধছে। ভরা শিবরাত্রিতে সহ-অভিনেত্রী রিখিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন আরিয়ান। ওই পোস্টের কোনও ছবিতে তাঁদের দেখা যাচ্ছে আদরের পোষ্যদের নিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে। তো কখনও আবার দেখা যাচ্ছে দু’জনকে একসঙ্গে পুজো দিতে। এমনকী আরিয়ানের কপালে তিলক এঁকে দিতেও দেখা যায় রিখিয়াকে। যা কোনওভাবেই নজর এড়ায়নি নেটপাড়ার। ওই পোস্টের ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘আমি থেকে আমরা।’। ইঙ্গিতপূর্ণ ছবি থেকে ক্যাপশন সবমিলিয়েই এখন টলিপাড়ায় আরিয়ান ও রিখিয়ার প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছে। যদিও সম্পর্কের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি দু’জনের কেউই।
আরও পড়ুন:
View this post on Instagram
ইঙ্গিতপূর্ণ ছবি থেকে ক্যাপশন সবমিলিয়েই এখন টলিপাড়ায় আরিয়ান ও রিখিয়ার প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছে। ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেও সম্পর্কের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি দু’জনের কেউই।
আরও পড়ুন:
উল্লেখ্য, রিল থেকে রিয়েল লাইফ সঙ্গী হয়ে ওঠার ঘটনা নতুন নয়। এবার আরিয়ান ও রিখিয়ার রসায়নও তেমনই কিছু হচ্ছে বলে ধারণা সকলের। শুধু তাই নয়, একসঙ্গে জুটি হিসেবে ধরা দেওয়ার আগে একে অপরকে চেনেন স্কুলের গণ্ডি পেরোনর আগে। একই স্কুলেই পড়াশোনা দু’জনের। সাম্প্রতিককালে আরিয়ানের সঙ্গে প্রায় সব অনুষ্ঠানেই দেখা যায় রিখিয়াকে। সম্প্রতি ‘বিজয়নগরের হীরে’ ছবির প্রিমিয়ারেও দেখা গিয়েছিল দু’জনকে। আর এবার তাঁদের নতুন পোস্ট ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা।
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে