‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে কাঠগোড়ায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউজ। এর ফলে কোপ পড়ে সংশ্লিষ্ট প্রোডাকশন হাউজের ব্যানারে অন্য ধারাবাহিকের ওপরও। সেই তালিকায় ছিল ‘চিরসখা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন অপরাজিতা ঘোষ। বহুদিন পর এই মেগার হাত ধরে ছোট পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল অপরাজিতার। কিন্তু, ঘটনাচক্রে মাঝপথেই বন্ধ হয়ে যায় সিরিয়াল। কয়েক মাস পর এবার নয়া অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন অপরাজিতা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র নয়, তাহলে কোন ভূমিকায় দেখা যাবে পর্দার ‘কমলিনী’কে?
সঞ্চালকের আসনে অপরাজিতা ঘোষ। সান বাংলার আসন্ন রিয়্যালিটি শো ‘ছানাগিরি’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। ‘ছোটদের নিয়মভাঙার উৎসব আর মায়েরা ফিরে পাবে তাঁদের শৈশব’ এমনই এক রিয়্যালিটি শো নিয়ে অপরাজিতা। ছোটরা কোন নিয়ন ভাঙবে আর মায়েরা কীভাবে তাঁদের মেয়েবেলা ফিরে পাবে তা দেখতে অত্যুৎসাহী দর্শক। আর সেই উত্তেজনা উসকে অপরাজিতা বলছেন, ‘খেলবে শিখবে আর দারুণভাবে জিতবে’।
আরও পড়ুন:

নামটা শুনেই বোঝা যাচ্ছে, বাচ্চাদের নিয়েই নতুন শোয়ে নতুনভাবে হাজির হচ্ছেন অপরাজিতা। বর্তমান সময়ে ধারাবাহিকের পাশাপাশি রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তাও কোনও অংশে কম নয়। এবার সেই তালিকার নয়া সংযোজন ‘ছানাগিরি’। আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে অডিশন। সেই প্রোমো সামনে খেলার ধরন সম্পর্কে একটা প্রাথমকি ধারণা তৈরি হয়েছে দর্শকমহলে।
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে এই শো সম্পর্কে জানতে যোগাযোগ করা হয়েছিল অপরাজিতার সঙ্গে। এই মুহূর্তে বিশেষ কিছু বলতে রাজি নন অভিনেত্রী। চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধের কারণেই আপাতত মুখে কুলুপ এটেছেন অপরাজিতা। সঞ্চলনার এই নতুন জার্নি কতটা উপভোগ করছেন অপরাজিতা?
এই প্রশ্নের উত্তরে বিশদে কিছু না বললেও তাঁর কথায়, “যে কোনও নতুন কিছু ভালো লাগে। অনেক আশা নিয়েই নতুন পথচলা শুরু হয়।” ছোট পর্দা থেকে বড় পর্দায় অপরাজিতার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। এবার রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে দর্শকের মনে কতটা গভীর ছাপ ফেলতে পারেন সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩