টেলিদর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় ‘ক্রাইম পেট্রল’। যে শো’কে অপরাধের আস্ত দলিল, বললেও অত্যুক্তি হয় না। এবার সেই শো (Crime Petrol Host) সঞ্চালনার দায়িত্বে অজয় দেবগন। বিগত কয়েক বছর ধরেই অভিনেতার ফিল্মি কেরিয়ারে ভাঁটা। পরপর ফ্লপের মুখ দেখেছেন অজয়। পঁচিশ সালে ‘রেইড ২’ দিয়ে খানিক ব্যবসার মুখ দেখলেও বলিউডের পর্দায় বর্তমানে খান-কাপুরদের দৌড়াত্ম্যে তিনি অনেকটাই পিছিয়ে। এমন আবহেই ‘ক্রাইম পেট্রল’ সঞ্চালনার দায়িত্ব পেলেন অজয় দেবগন। খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া। অনুপ সোনিকে ছাঁটাই করায় ক্ষোভপ্রকাশ করেছেন একাংশ। এমতাবস্থাতেই ‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনা থেকে বাদ পড়ায় এবার ফুঁসে উঠলেন খোদ অনুপ!

আরও পড়ুন:
২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত শোয়ের সঞ্চালক হিসেবে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিলেন অনুপ সোনি। বলা ভালো, এযাবৎকাল ‘ক্রাইম পেট্রল’ আর অনুপ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু আঠেরো সালের পর থেকে বিভিন্ন সময়ে দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া, সোনালি কুলকার্নি, আশুতোষ রানা এবং সঞ্জীব ত্যাগীরা শোয়ের সঞ্চালনা করলেও দর্শকমহলে অনুপ সোনির গ্রহণযোগ্যতা যে আলাদাই ছিল, তা আর হলফ করে বলার প্রয়োজন হয় না। সেই প্রেক্ষিতেই এবার সংশ্লিষ্ট শোয়ের দায়িত্বে অজয় দেবগনের নাম ঘোষণা হতেই দর্শকের একাংশ অনুপ সোনির সঙ্গে তাঁর তুলনা টানা শুরু করেছে। তাঁদের কথায়, ‘ক্রাইম পেট্রল মানেই অনুপ সোনি।’ কেউ বা আবার ‘অজয় দেবগন এই শোয়ের জন্য বেমানান’ বলেও কটাক্ষ করেছেন। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন অনুপ সোনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে অনুপ জানান, “আমার কেরিয়ারে ‘ক্রাইম পেট্রোল’-এর আগেও আমি অন্য অনেক কাজ করেছি। কিন্তু মানুষ আমাকে ‘ক্রাইম পেট্রোল’-এর জন্যই মনে রাখবে। তার আগে মানুষ আমাকে ‘বালিকা বধূ’ ধারাবাহিকের জন্য চিনত। কিন্তু ‘ক্রাইম পেট্রল’ আসার পর মানুষ ‘বালিকা বধূ’র কথা প্রায় ভুলেই গিয়েছিল।” এরপরই সঞ্চালক বদল প্রসঙ্গে তাঁর মত, “এবিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। এই শোয়ের সঙ্গে আমারবিশেষ সম্পর্ক রয়েছে এবং বহু বছর ধরে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। তাছাড়া প্রকাশ ঝা’র ‘গঙ্গাজল’ ও ‘অপহরণ’-এ কাজের সুবাদে আমি অজয় দেবগনের ভক্ত। আশা করি, নিজস্ব দক্ষতায় উনি শো’কে এগিয়ে নিয়ে যাবেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এলাচের নামে ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে
-
বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে
-
হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ? সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই, দু’দেশের আলোচনা তুঙ্গে
-
নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী! রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের
-
‘বাড়ির দখল নিতে চাইছে’, ভাটপাড়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের