হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা (Akanksha Chamola)। ক্যামেরার পিছনে তাঁদের রসায়ন বরাবরই সকলের নজর কাড়ত। কিন্তু, এক দশকের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন গৌরব-আকাঙ্ক্ষা। ‘লক আপ সিজন ২’-এর প্রিমিয়ারে আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, গৌরব বাবা হতে চান কিন্তু এই মুহূর্তে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত নন। এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।
যদিও সেটা আকাঙ্ক্ষা নিজে জানাননি। গোপন তথ্য ফাঁস করে দিলেন এক প্রতিযোগী শ্রেয়া কালরা। রীতিমতো বোমা ফাটিয়ে বলেন, আকাঙ্ক্ষা আসলে উভকামী। বিয়ের আগে ছিল বহু নারীসঙ্গ। পরিস্থিতির চাপে সত্য স্বীকার করেছেন খোদ আকাঙ্ক্ষা। অনুষ্ঠানের সঞ্চালক রীতেশ দেশমুখ ও ফরাহ খানকে জানান, গৌরবের সঙ্গে বিয়ের আগে বেশ কিছু মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। যুক্তি দিয়ে বলেছেন, নারীসঙ্গে তিনি নিরাপদবোধ করেন।
আরও পড়ুন:

সঞ্চালক ফারহাকে জড়িয়ে আবেগপ্রবণ হয়ে বলে ফেলেন, “এই শোয়ে আসার সিদ্ধান্তটাই ভুল হয়ে গিয়েছে। প্রিমিয়ার থেকে একের পর এক সত্যি ফাঁস হয়ে যাচ্ছে।”
আকাঙ্ক্ষার ব্যক্তিগতজীবন এখন যেন খোলা বইয়ের পাতা। তাই আর কোনও রাখঢাক না করেই বলে দেন, “বিয়ের আগে আমি উভকামী ছিলাম। মেয়েদের আমার ভালো লাগে। সকলের সঙ্গেই যে সম্পর্ক খুব গভীর ছিল তা নয়, তবে কয়েকজনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল।” মহিলাদের প্রতি অমোঘ আকর্ষণের কথা বলতে গিয়ে বলেন, “ছোটবেলা থেকেই মনে হত এই সমাজ তো পুরুষতান্ত্রিক। সবকিছুই যেন তাঁদের দখলে। তাই আমার কাছে নারী মানেই সবচেয়ে নিরাপদ আশ্রয়।”
🚨 Akanksha Chamola admits she was bisexual before marrying Gaurav Khanna.
She revealed that she had been in relationships with women before her marriage. pic.twitter.com/bHoS602cGD
— BBTak (@BiggBoss_Tak) July 4, 2026

নিজের অবস্থান স্পষ্ট করে যোগ করেন, “মহিলাদের ভালোবাসা আমাকে তৃপ্তি দেয়। অনেকেই বলেন মেয়েরা নাকি ভালো বন্ধু হতে পারে না। কিন্তু, আমি কখন সেটা অনুভব করিনি। আমার কাছে প্রতিটি মহিলার মন খুব সুন্দর। প্রত্যেকেই নিজের দৃষ্টিকোণে দুই নারীর সম্পর্ক বিচার করলেও আমার কাছে সেটা নিখাদ প্রেম।”
View this post on Instagram
আকাঙ্ক্ষার এই অকপট স্বীকারোক্তিকে সাধুবাদ জানিয়েছেন শোয়ে উপস্থিত প্রতিটি সদস্য। সঞ্চালকদ্বয়ও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে ফারহা যখন আকাঙ্ক্ষাকে বুকে আগলে নেন তখন আর চোখের জল ধরে রাখতে পারেননি আকাঙ্ক্ষা। আবেগপ্রবণ হয়ে বলে ফেলেন, এই শোয়ে আসার সিদ্ধান্তটাই ভুল হয়ে গিয়েছে। প্রিমিয়ার থেকে একের পর এক সত্যি ফাঁস হয়ে যাওয়ায় এবার ভেঙে পড়েছেন আকাঙ্ক্ষা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেন বাতিল হল অন্নপূর্ণার আবেদন? খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা, আশ্বাস মন্ত্রীর
-
হোয়াটসঅ্যাপের নয়া ‘ইউজারনেম’ ফিচারে শঙ্কা, ব্যাখ্যা দিতে তিনদিন অতিরিক্ত সময় পেল মেটা
-
‘রাজনীতি করে দুর্নামই হয়েছে’, তৃণমূল ছেড়ে ভারতভ্রমণে ‘বীতশ্রদ্ধ’ ঝাড়গ্রামের প্রাক্তন কাউন্সিলর
-
‘সর্বকালের অন্যতম সেরা’, পর্তুগালের বিরুদ্ধে নামার আগে রোনাল্ডোর পাশে স্প্যানিশ মিডফিল্ডার
-
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা, দুর্যোগের পূর্বাভাসে দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় নির্দেশিকা