সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। তাঁর গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। ধারাবাহিক থেকে সিরিজ সব মাধ্যমেই তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবার অভিনয়ের পাশাপাশি নতুন জার্নি শুরু করলেন রুকমা। এবার অন্য আরও এক ভূমিকায় দেখা যাবে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়ে আসছেন রুকমা। শাড়ির প্রতি তাঁর নিজের ভালোবাসা তো আছেই একইসঙ্গে তাঁর নতুন এই পথচলায় প্রেরণা জুগিয়েছে বাঙালি নারীর শাড়ির প্রতি আদি ও অকৃত্রিম ভালোবাসা। অভিনেত্রীর নতুন জার্নি নিয়ে জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ফোনের ওপার থেকে রুকমা বলেন, “শাড়ির নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতে চলেছি। সমস্ত কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমি এটা নিয়ে খুব উচ্ছ্বসিত। শাড়ি সবাইকে পরলে ভালো লাগে। তাই আমি চাই যে আমার ব্র্যান্ডের শাড়ি যাঁরা কিনবেন তাঁদের আমি যেন নিজের পরিবারের মতোই হবেন। তাঁদের যেন আমি সেরা শাড়িটা দিতে পারি।”
View this post on Instagram
একইসঙ্গে রুকমা আরও বলেন, “আমার কোনও ডিজাইনার নেই। আমি নিজেই সবটা করছি। আমি নিজেও শাড়ি পরতে খুব ভালোবাসি। তাই এই ভাবনা। এখনও অনলাইনেই সবটা শুরু করেছি। আমার ব্র্যান্ডের নাম ‘ফেমে: বাই রুকমা রায়’, যার অর্থ হচ্ছে গ্রীক দেবী। অভিনয়ের মধ্যেও সময় বের করে এই নতুন পথচলা শুরু করছি। পুজোর আগেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে নতুন ব্র্যান্ড। তবে এসবের মধ্যেও অভিনয়ই আমার প্রথম ভালোবাসা থাকবে। খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়েও ফিরব।”
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১