সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আমেজ কাটতে না কাটতেই দুঃসংবাদ দিলেন টেলিপর্দার ‘রানি মা’ দিতিপ্রিয়া রায়। এইমুহূর্তে তিনি ব্যস্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে। তার মাঝেই জানালেন নিজের অসুস্থতার কথা।
বুধবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দিতিপ্রিয়া জানান, তাঁর অস্ত্রোপচার হতে চলেছে। অভিনেত্রী লেখেন, ‘আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।’ কিন্তু ঠিক কী হয়েছে অভিনেত্রীর? জানা যাচ্ছে, দিতিপ্রিয়ার নাকি নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। আর তারই অস্ত্রোপচার হবে। বছর দুই আগেই নাকি এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। মাঝে মাঝেই তাঁর নাক থেকে রক্ত পড়ত। তা নিয়েই চলত কাজ। তবে খুব ছোট একটি অস্ত্রোপচার হবে বলেই জানিয়েছেন পর্দার ‘রানি মা’। সঠিক চিকিৎসা ও বিশ্রামের পর ফের কাজে ফিরবেন অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে টেলিপর্দায় অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন দিতিপ্রিয়া রায়। জি বাংলার পর্দায় ‘রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু কমলের বিপরীতে।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন