Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Anwesa Ray Mukhopadhyay

‘কম্পাস’ ধারাবাহিকের সেটে গর্ভপাত, কেমন আছেন অভিনেত্রী অন্বেষা?

কঠিন সময়ে সারাক্ষণ পাশে রয়েছেন তাঁর স্বামী। সে ছবি সোশাল মিডিয়ায় নিজেই শেয়ার করেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৫:৪৫

options
link
‘কম্পাস’ ধারাবাহিকের সেটে গর্ভপাত, কেমন আছেন অভিনেত্রী অন্বেষা? zoom
শুটিং সেটে গর্ভপাত অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়ের। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

প্রথমে কিছুই বুঝতে পারেননি। তিনি যে অন্তঃসত্ত্বা তা নিজেও জানতে না। শুটিং সেট অত্যন্ত পেটে ব্যথা। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে সন্তান আসার কথা। যদিও শেষমেশ গর্ভস্থ সন্তানকে আর রক্ষা করা যায়নি। শারীরিক অবস্থার কথা মাথায় রেখে গর্ভপাতই করাতে হয়। কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়।

‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করছিলেন অন্বেষা। শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন। বলতে শুরু করেন পেটে যন্ত্রণা হচ্ছে। সকলেই ভেবেছিলেন হয়তো হজমের সমস্যা। তড়িঘড়ি তাঁকে সহ অভিনেতা-অভিনেত্রীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির পর জানাজানি হয় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কথা। অন্বেষা নিজেই জানান, প্রায় মাসদুয়েকের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তবে বুঝতে পারেননি। তেমন কোনও শারীরিক পরিবর্তনও নাকি নজরে পড়েনি তাঁর। শট দেওয়া সময় পেটে যন্ত্রণা। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষায় জানতে পারেন অন্তঃসত্ত্বা হওয়ার কথা। তবে শারীরিক পরিস্থিতি এতটাই জটিল ছিল যে চিকিৎসক বাধ্য হয়েছেন গর্ভপাত করাতে।

Advertisement

হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অন্বেষা। কঠিন সময়ে সারাক্ষণ পাশে রয়েছেন তাঁর স্বামী। সে ছবি সোশাল মিডিয়ায় নিজেই শেয়ার করেন অভিনেত্রী।

‘কম্পাস’ ধারাবাহিকের প্রায় প্রত্যেকে তাঁকে আগলে রেখেছেন বলেও জানান অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে কৃতজ্ঞতা জানান।  

জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই নাকি শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার পরবির্তে হাসপাতালে দৌড়ে যান কলাকুশলীরা। অন্বেষাকে এক মুহূর্তও নাকি কাছছাড়া করছেন না তাঁরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.