সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হয়েছেন পর্দার ‘মিশকা’ অভিনেত্রী অহনা দত্ত। জীবনে সবসময় পজিটিভ থাকতেই ভালোবাসেন অভিনেত্রী। সমস্ত জটিলতাকে দূরে সরিয়ে রেখে শুধু ভালো নির্যাসটুকু নিতে পারেন অহনা। মা হওয়ার পর সেই প্রবণতা তাঁর আরও বেড়েছে। এবার জীবনে আরও খনিকটা পজিটিভিটি পেলেন অভিনেত্রী অহনা।
এবার সদগুরুর সঙ্গে কলকাতায় সাক্ষাৎ সারলেন অহনা। ইতিমধ্যেই সেই ভিডিও নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ‘মিশকা’। পরনে সাদা রঙের পোশাকএকগাল হাসি মুখে সদগুরুর সাক্ষাতে অহনার জীবনে যে ভালো মুহূর্তের অভিজ্ঞতা সঞ্চার হয়েছে তা তিনি জানাতে ভোলেননি নেটপাড়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের সেরা দিন।’ সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন ইশা ফাউন্ডেশনকে।
View this post on Instagram
সম্প্রতি মা হয়েছেন অহনা। মেয়েকে নিয়ে নানা মুহূর্তের অভিজ্ঞতা অহনা ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, পুরো মাতৃত্বের জার্নিটা নিয়েই অভিনেত্রী নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। কেউ তাঁকে কটাক্ষ করেছেন কেউ আবার তাঁকে নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে খারাপটা সরিয়ে রেখে ভালোটুকুই নিতে শিখেছেন বরাবর অহনা। তবে এদিন সন্তানকে নিয়ে নানা মন্তব্য সহ্য করতে না পেরে রীতিমতো সোশাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন পর্দার ‘মিশকা’।
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?