Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
YouTube Rules

শর্টসের মতোই সহজে ভিউ মিলবে বড় ভিডিওতে! টার্গেট বাড়ালেও স্বস্তি দিল ইউটিউব

কবে থেকে চালু হবে এই নতুন নিয়ম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৭:৫৭

options
link
শর্টসের মতোই সহজে ভিউ মিলবে বড় ভিডিওতে! টার্গেট বাড়ালেও স্বস্তি দিল ইউটিউব zoom
Advertisement

বর্তমানে কনটেন্ট ক্রিয়েশন বহু মানুষের পেশা। ইউটিউব-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করে মাসে মোটা টাকা উপার্জন করেন অনেকেই। অনেকেই এখন কনটেন্ট তৈরিকেই পেশা করার প্ল্য়ান করছেন। তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল ইউটিউবের একটি সিদ্ধান্ত। কারণ, সংস্থার তরফে এক লাফে ওয়াচআওয়ার বাড়িয়ে করা হয়েছিল ৮ হাজার ঘণ্টা। কীভাবে টার্গেট পূরণ হবে, তা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছিল সকলের। তবে নতুন ক্রিয়েটরদের স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউটিউব। এবার ভিউ কাউন্টের নিয়মেও বদল আনছে সংস্থা। 

ব্যাপারটা ঠিক কী? শর্টসের ক্ষেত্রে ফিডে কোনও ভিডিও এলে তা নিজে থেকেই চলতে শুরু করে। তা ভিউ হিসেবে যুক্ত হয়। কিন্তু বড় ভিডিওর ক্ষেত্রে নিয়ম তা নয়। ক্লিক করে না চালানো পর্যন্ত ভিউ গণ্য হয় না। কেউ যদি ৩০ সেকেন্ড বা তার বেশি সময় ভিডিও দেখেন তবে তা প্রতিফলিত হয় অ্যানালিটিক্সে। এবার এই নিয়মেই আসতে চলেছে বদল। এবার শর্টসের মতো করেই ভিউ কাউন্ট করা হবে বড় ভিডিওতেও। এমনটাই জানিয়েছে ইউটিউব। নিশ্চয়ই ভাবছেন কবে থেকে চালু হবে এই নতুন নিয়ম? সংস্থা সূত্রে খবর, ২৪ আগস্ট থেকে যাবতীয় ভিডিওর ভিউ একই পদ্ধতিতে হিসেব করা হবে। এতে ক্রিয়েটরদের টার্গেট পূরণ সহজ হবে বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

 

উল্লেখ্য, এতদিন ইউটিউবে এক বছর তথা ৩৬৫ দিনে ৪০০০ ঘণ্টার লক্ষ্যমাত্রা পূরণ করতে হত। নয়া নিয়মে তা বাড়িয়ে করা হয়েছে ৮০০০ ঘণ্টা!  এরই পাশাপাশি আরও একটি নয়া নিয়ম চালু হচ্ছে, যেটা নতুন-পুরনো সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের জন্যই লাগু হচ্ছে। সেটা রিলসের ক্ষেত্রে। ৯০ দিনে ১০ মিলিয়ন তথা এক কোটির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ মিলিয়ন তথা দুই কোটি করা হয়েছে। তবে নতুন এই নিয়ম চালু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে।    

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.