হ্যাকারের ফাঁদ পাতা ভুবনে। সতর্ক না হলেই বিপদ হতে পারে! সাম্প্রতিক অতীতে আশ্চর্য সব কায়দায় জালিয়াতি করতে দেখা যাচ্ছে দুষ্কৃতীদের। আর তাই সব টেক সংস্থাই ইউজারদের নিরাপত্তা নিয়ে ভাবিত। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। সেই ফিচার এবার ইউজারদের সতর্ক করে দেবে অচেনা নম্বর থেকে মেসেজ এলে।
হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আজকাল ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত সকলেই সোশাল মিডিয়ায় অ্যাকটিভ। স্কুল-কলেজ থেকে অফিস, সামান্য ফাঁকা সময় পেলেও প্রায় প্রত্যেকে ফেসবুক, ইনস্টার পাশাপাশি নজর রাখেন হোয়াটসঅ্যাপে। সেখানে ইনবক্সে ভিড় করে নানা বার্তা। থাকে অচেনা নম্বরও। এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অপরিচিত ফোন নম্বরগুলির সঙ্গে কথোপকথন শুরু করার আগে ইউজারদের সামনে ফুটে উঠবে একটি সতর্কবার্তা। কী থাকবে সেই বার্তায়? চ্যাট খোলার আগেই ইউজাররা জেনে যাবেন, এই নম্বরটি তাঁর কনট্যাক্ট লিস্টে নেই। সেই সঙ্গেই ফোনের ওপারে থাকা ব্যক্তিটির নম্বর কোন দেশের, তিনি ইউজারের সঙ্গে কোনও গ্রুপে আছেন কিনা তাও জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ কথোপকথন শুরুর আগেই ইউজার জেনে যাবেন এই জরুরি তথ্যগুলি। ফলে তিনি সতর্ক হতে পারবেন।
আরও পড়ুন:
এই মুহূর্তে ফিচারটি পরীক্ষার স্তরে রয়েছে। যে কোনও ধরনের কেলেঙ্কারি, জালিয়াতির থেকে ইউজারদের সুরক্ষিত রাখতেই এমন এক ফিচারের ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ২০২৫ সালেই মেটা জানিয়েছিল তারা ইউজারদের সুরক্ষা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার পথে যেতে যায়। এবার সেই লক্ষ্যেই পদক্ষেপ করতে চাইছে মার্ক জুকারবার্গের সংস্থা। এখন দেখার কবে থেকে তা সকলের জন্য উপলব্ধ হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রথম শ্রেণির পড়ুয়াকে ‘মুখমেহনে’ চাপ, বাংলার স্কুলেই যৌন হেনস্তার শিকার ছাত্র
-
লগ্নির জগতে নতুন দিশা দেখাচ্ছে স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড, জেনে নিন খুঁটিনাটি
-
আসন পুনির্বিন্যাস বিল সমর্থন করবে শরদ পওয়ারের দল! NDA যোগ নিয়েও মুখ খুললেন সুপ্রিয়া সূলে
-
হালান্ডের দেশের ক্লাবকে ১৩ গোল, ভারতের বিশ্বকাপ হা-হুতাশে আশার আলো মিনার্ভা অ্যাকাডেমি!
-
সেমির আগে যুদ্ধং দেহি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকরা! আটলান্টা যেন দুর্গ, মোতায়েন হাজারো নিরাপত্তাকর্মী