ইউজারদের গোপনীয়তা রক্ষায় বরবার নতুন নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে হোয়াটসঅ্যাপ। এবার আসতে চলেছে ‘স্পয়েলার মেসেজ’ অপশন। ভাবছেন তো ব্যাপারটা ঠিক কী? এবার স্পর্শকারত মেসেজ পাঠানোর সময় মিলবে একটি অপশন, যাতে ক্লিক করতে প্রাপক পাবেন একটি ব্লার মেসেজ।
ব্যাপারটা ঠিক কী? এখন আর হোয়াটসঅ্যাপ শুধু গল্প বা আড্ডা দেওয়ার জন্য ব্যবহার করা হয় না। যাবতীয় অফিসিয়াল কাজও এখন হয় এই অ্যাপেই। ফলে একাধিক গুরুত্বপূর্ণ নথি-তথ্য লেনদেন হয় এতে। স্বাভাবিকভাবেই ব্যবহারকারীরা চান, গোপনীয়তা নিয়ে যেন কোনও প্রশ্ন না থাকে। সেই কথা মাথায় রেখেই ‘স্পয়েলার মেসেজ’ অপশন আনার কথা ভাবছে সংস্থা। জানা যাচ্ছে, এই পদ্ধতিতে মেসেজ পাঠালে প্রাপকের কাছে যাবে একটি ব্লার মেসেজ। নির্দিষ্ট অপশনে ক্লিক করলে তবেই পড়া যাবে সেই মেসেজটি।
আরও পড়ুন:
কীভাবে পাঠাবেন ‘স্পয়েলার মেসেজ’?
১. প্রথমে মেসেজটি টাইপ করুন।
২. এরপর মেসেজটি সিলেক্ট করুন।
৩. থ্রি ডট মেনুতে যান।
৪. বেছে নিন স্পয়লার অপশন। এবার পাঠিয়ে দিন মেসেজটি।
৫. প্রাপক মেসেজটিতে ট্যাপ করলে তবেই পড়া যাবে সেটি।
আপনি যদি ওয়ান-টাইম পাসওয়ার্ড, ফোন নম্বরের মতো খুঁটিনাটি তথ্য পাঠান হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে এই ফিচার অত্যন্ত কার্যকরী। এছাড়া ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, চ্যাট লকের মতো ফিচার তো রয়েইছে গোপনীয়তা রক্ষায়।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস