Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
WhatsApp Premium

আসছে হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম! খসবে কত টাকা? দেখে নিন একগুচ্ছ নয়া ফিচার

জানা যাচ্ছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে মেটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন শেষ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৭:১০

options
link
আসছে হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম! খসবে কত টাকা? দেখে নিন একগুচ্ছ নয়া ফিচার zoom
ফাইল ছবি

বহুদিন ধরেই জল্পনা চলছিল। সেটাই এবার সত্যি হতে চলেছে। শীঘ্রই বাজারে আসতে চলেছে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম ভার্সান। জানা যাচ্ছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে মেটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন শেষ? না, তেমনটা নয়। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামের পাশাপাশি ফ্রি ভার্সানও থাকবে। ব্যবহারকারীরা চাইলে টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম ভার্সান কিনতে পারেন।

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে (WhatsApp Premium) কী কী নতুন ফিচার্স থাকবে? প্রথমত, সবচেয়ে বড় বদল আসছে ‘চ্যান পিন’-এর ক্ষেত্রে। এখন হোয়াটসঅ্যাপে তিনটির বেশি চ্যাট ‘পিন’ করা যায় না। কিন্তু হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। দ্বিতীয়ত, হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম ভার্সানে ‘কাস্টম অ্যাপ থিম’ ব্যবহারের সুবিধা মিলবে। অর্থাৎ পুরো অ্যাপটিতে একটি নির্দিষ্ট থিম ব্যবহার করতে পারবেন ইউজাররা। এক্ষেত্রে মোট ১৮টি থিমের অপশন থাকবে বলে জানা গিয়েছে। তৃতীয়ত, অ্যাপ আইকনে বদল আসতে পারে। প্রিমিয়াম ভার্সানে ১৪টি নতুন আইকন থাকবে। ইউজাররা ইচ্ছামতো আইকন পরিবর্তন করতে পারবেন। চতুর্থত, হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ১০টি এক্সক্লুসিভ রিংটোন থাকবে। পঞ্চমত, হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে বাল্ক স্টিকার প্যাকের সুবিধা মিলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম নিতে গেলে কত টাকা খসবে? ভারতে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম ভার্সান কবে লঞ্চ হবে, সে সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে একটি রিপোর্ট অনুয়ায়ী, ইউরোপে প্রতিমাসে এর খরচ পড়তে পারে ২.৪৯ ইউরো। ভারতীয় টাকায় প্রায় ২৭৪।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.