এখন সকলে প্রায় সব কাজই সারেন হোয়াটসঅ্যাপে। এই মেসেজিং অ্যাপের কলিং ফিচার ব্যবহার করেন বহু মানুষ। সেখানে সমস্যা একটাই, তা হল নয়েস অর্থাৎ আশপাশের অবাঞ্চিত শব্দ। সেই সমস্যা সমাধানে এবার দারুণ ফিচার আনছে জুকারবার্গের অ্যাপ। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী এবার ভিডিও ও অডিও কলের নয়েজ ক্যানসেল নিয়ে কাজ করছে সংস্থা।
কীভাবে কাজ করবে এই ফিচার? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ভিডিও ও অডিও কল রিভিস করলেই ফিল্টার কাজ করবে। যা অবাঞ্চিত যাবতীয় শব্দ অর্থাৎ রাস্তায় থাকলে গাড়ির আওয়াজ, হাওয়ার শব্দ, আশপাশের লোকজনের কথা-শব্দ মিউট করে দেবে। ফলে এবার দু’জনই স্পষ্টভাবে শুনতে পারবেন কথা।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? কীভাবে কাজ করবে এই ফিচার? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ভিডিও ও অডিও কল রিসিভ করলেই ফিল্টার কাজ করবে। যা অবাঞ্চিত যাবতীয় শব্দ অর্থাৎ রাস্তায় থাকলে গাড়ির আওয়াজ, হাওয়ার শব্দ, আশপাশের লোকজনের কথা-শব্দ মিউট করে দেবে। ফলে এবার দু’জনই স্পষ্টভাবে শুনতে পারবেন কথা। অনেকসময় দেখা যায় নেটওয়ার্ক সমস্যা হলে হোয়াটসঅ্য়াপ কলই করেন অধিকাংশ। নতুন এই ফিচারে এই পরিস্থিতিতে অনেকটা সুবিধা হবে। আইফোনে ইতিমধ্যেই ভয়েস আইসোলেশন ফিচার রয়েছে, কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য সেরকম কোনও ফিচার নেই। ফলে হোয়াটসঅ্যাপের নতুন বিল্ট-ইন নয়েজ ক্যানসেলেশন ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই ফিচারটি কবে থেকে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। যেকোনও সময় বিটা টেস্টারদের জন্য চালু হয়ে যাবে এটি।
নয়া এই ফিচারে গোপনীয়তা নিয়ে কোনও সমস্যা হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু সংস্থার তরফে সাফ জানানো হয়েছে নতুন ভয়েস আইসোলেশন ফিচারটি ব্যবহারকারীদের গোপনীয়তার সাথে কোনওরকম আপস করবে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন কাজ করবে এক্ষেত্রেও।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের