Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
WhatsApp

এসে গেল হোয়াটসঅ্যাপ প্লাস! ইউজারদের জন্য থাকছে অবিশ্বাস্য ফিচারগুচ্ছ, জানুন বিশদে

হোয়াটসঅ্যাপের থেকে কতটা আলাদা হোয়াটসঅ্যাপ প্লাস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৯:১৭

options
link
এসে গেল হোয়াটসঅ্যাপ প্লাস! ইউজারদের জন্য থাকছে অবিশ্বাস্য ফিচারগুচ্ছ, জানুন বিশদে zoom
ভারতীয় বাজারে এই সাবস্ক্রিপশনের দাম ঠিক কত পড়তে পারে, তা জানতে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

হোয়াটসঅ্যাপে এবার নতুন চমক। এসে গিয়েছে হোয়াটসঅ্যাপ প্লাস! তবে অ্যান্ড্রয়েড নয়, কেবল আইফোন ইউজাররাই পাবেন এই নতুন ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ পরিষেবার সুযোগ। কাস্টম থিম থেকে শুরু করে নতুন নতুন আইকন— অসামান্য সব ফিচার। তবে এখনই সব ইউজাররাই এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। নির্দিষ্ট কিছু আইফোন ইউজারকেই ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ ব্যবহারের সুযোগ দিচ্ছে মেটা। বাকিদের সামান্য সময় অপেক্ষা করতে হতে পারে। এমনটাই দাবি এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের।

জানা যাচ্ছে, যাঁরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করছেন, তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপের থেকে কতটা আলাদা হোয়াটসঅ্যাপ প্লাস? মূল তফাতটা পার্সোনালাইজেশনে। যেমন- অ্যানিমেটেড ওভারলে এফেক্ট-সহ ১৮টি অ্যাকসেন্ট কালার—যা পুরো ইন্টারফেস জুড়ে হোয়াটসঅ্যাপের ডিফল্ট সবুজ রংটির পরিবর্তে থাকবে। এছাড়াও ১৪টি ভিন্ন অ্যাপ আইকন থেকেও নিজের পছন্দমতো একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখানেই শেষ নয়। থাকছে আরও ফিচার। যেমন, সর্বোচ্চ কুড়িটি চ্যাটকে পিন করে রাখা যাবে। যা সাধারণ হোয়াটসঅ্যাপে মাত্র তিনটি! এছাড়াও চ্যাট লিস্টটিকেও আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সিঙ্গল থিমের পাশাপাশি বিভিন্ন চ্যাটের জন্য আলাদা আলাদা মেসেজ অ্যালার্ট টোন, কল রিংটোনও সেট করা যাবে। এছাড়া ইউজাররা পাবেন ১০টি এক্সক্লুসিভ রিংটোন।

কীরকম খরচ পড়তে পারে? রিপোর্ট অনুসারে, কেউ কেউ ফ্রি ট্রায়ালের সুযোগ পাচ্ছেন। তবে তা মাত্র কয়েকদিনের জন্যই। ইউরোপে এই সাবস্ক্রিপশনের জন্য খরচ পড়বে ২.৪৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যা ২৭৯ টাকা। অন্যদিকে পাকিস্তানে খরচ ২২৯ পাকিস্তানি টাকা। যা ভারতীয় মুদ্রায় ৭৭ টাকা। সেক্ষেত্রে ভারতীয় বাজারে এই সাবস্ক্রিপশনের দাম ঠিক কত পড়তে পারে, তা জানতে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আরও একটা বলে রাখা দরকার। বিজনেস অ্যাকাউন্ট যাঁদের, তাঁদের কখনওই এই সুযোগ মিলবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.