সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবু নিত্যনতুন ফিচার নিয়ে আসে মেটা। উদ্দেশ্য, এই অ্যাপকে আরও বেশি জনপ্রিয় করে তোলা। এবার তারা আনতে চলেছে এক নয়া ফিচার। এই ফিচারের নাম ‘স্ক্যান ডকুমেন্ট’। যার সাহায্যে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে। কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না। তবে এই ফিচার এবার কেবলমাত্র অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। আইওএস ইউজাররা ইতিমধ্যেই এটি ব্যবহার করছেন কয়েক মাস ধরে।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীরা, যাঁরা 2.25.18.29 ভার্শন ব্যবহার করেন তাঁরা এর মধ্যেই চমকে গিয়েছেন ওই ফিচার পেয়ে। তবে পরবর্তী সময়ে আরও সাম্প্রতিক আপডেটের ক্ষেত্রেই এখনও পরীক্ষামূলক ভাবে ওই ফিচার মিলছে। অনেকেই জানাচ্ছেন, গুগল প্লে স্টোর থেকে একেবারে নতুন ভার্শন ডাউনলোড করে তাঁরা ওই ফিচার ব্যবহার করতে পারছেন।
‘অ্যাটাচমেন্ট’ মেনুতে রয়েছে ওই ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচারটি। ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’র অপশন অবশ্য আগে থেকেই ছিল। এই নয়া ফিচারে ট্যাপ করলেই অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ক্যামেরা খুলে যাবে। আর সেখান থেকে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে।
প্রসঙ্গত, দু’রকম অপশন রয়েছে। ম্যানুয়াল ও অটো। নাম থেকেই পরিষ্কার, প্রথমটির ক্ষেত্রে ইউজাররা নিজেদের ইচ্ছেমতো স্ন্যাপ নেওয়ার সময় বেছে নিতে পারবেন। অন্যদিকে দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপই ডকুমেন্ট ঠিকঠাক চিহ্নিত করে নিজেই স্ক্যান করবে। ছবি তোলার পর দ্রুত সেই ইমেজ প্রসেস করে পিডিএফ ফরম্যাটও বানিয়ে দেবে সে নিজেই। ফলে দ্রুত কাউকে কোনও নথি পাঠাতে হলে সময় একেবারেই নষ্ট হবে না। অনায়াসেই শেয়ার করা যাবে।
সর্বশেষ খবর
-
নেপালের বন্যায় ভেসে এল ব্যাঙ্ক লকার! ৯২ লক্ষ টাকা লুট করে ‘শ্রীঘরে’ ২৯ জন
-
‘আমার দেওয়া কালীঠাকুর রোজ পুজো করতেন’, প্রয়াত আশিসের বাড়ি গিয়ে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
-
প্রয়োজন ছিল অনেক টাকার! আয়ুষ্মান কার্ডে ডুয়ার্সের কৃষকের নিখরচায় অস্ত্রোপচার
-
সর্বস্ব খুইয়ে নিঃস্ব, বাড়িভাড়ার টাকায় দিন গুজরান, এবার বিদেশ যাওয়ার পরিকল্পনা সুভাষ চন্দ্রর!
-
কুলপিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুকের পাহাড়! অশান্তির ছক?