সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি লেনদেন মানেই নগদ টাকার লেনদেন। কেননা ডিজিটাল লেনদেন করা অর্থেই ধরা পড়ার ঝুঁকি অনেকটাই বেশি। কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক নন্দলাল সেটাকে পাত্তা দিতে চাননি। ফলপ্রসূ, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে!
যোগীরাজ্যের হাতিগাওয়ান থানার ইন-চার্জের দায়িত্বে ছিলেন নন্দলাল। অভিযোগ, এক ব্যক্তির থেকে তিনি ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। আর তা নিয়েছিলেন ডিজিটাল লেনদেনের মাধ্যমে। যদিও সেই টাকা জমা পড়েছিল তাঁর এক আত্মীয়ের অ্যাকাউন্টে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। লেনদেনের স্ক্রিনশট শেষপর্যন্ত ভাইরাল হয়ে যেতেই অভিযুক্ত হিসেবে উঠে এল নন্দলালের নাম। সাম্প্রতিক অতীতে ডিজিটাল লেনদেন এক অন্য মাত্রা পেয়েছে। এই পরিস্থিতিতে ঘুষের এমন নয়া ছবি ঘিরে শুরু হয়েছে চর্চা।
এদিকে একই জেলার লীলাপুরেও দুই কনস্টেবলের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। স্থানীয় মেলায় দোকানদারদের থেকে ঘুষ চাওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে পরমবীর সিং ও গৌরব যাদব নামের দুই অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ আধিকারিক এস পি কুমার সংবাদমাধ্যমকে বলেছেন, ”আমরা লীলাপুর থানায় দুই কনস্টেবলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ পেয়েছি। রিপোর্টের উপরে ভিত্তি করে দুই কনস্টেবলকেই বরখাস্ত করা হয়েছে। এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুও করা হয়েছে।”
সর্বশেষ খবর
-
দুপুরে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, তারাতলা কাণ্ডে সন্ধ্যায় আটক ‘ক্যামাক স্ট্রিটের কালী’
-
গুন্ডা দমনে ‘পাসা’, ক্ষতিপূরণ আদায়ে সম্পত্তি ক্রোক, সোমেই নতুন বিল আনছে ‘ভরসার’ সরকার
-
গুরুতর অসুস্থ অলকা ইয়াগনিক! কেন হুইলচেয়ারের সাহায্য নিতে হয়? মুখ খুললেন গায়িকা
-
পালি ভাষা শিক্ষা ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডি, প্রাচীন জ্ঞান উন্মোচনে নয়া কোর্স ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের
-
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ! তমলুক থেকে গ্রেপ্তার অভিযুক্ত