Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
UIDAI

mAadhaar বন্ধ করেছে কেন্দ্র, নতুন অ্যাপ ডাউনলোডের পরামর্শ, কেন এই সিদ্ধান্ত?

UIDAI-এর দাবি, এই অ্যাপটি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। এবং আগামী দিনে একটি সুরক্ষিত ডিজিটাল পরিচয় হিসাবে কাজ করবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ২০:২৮

options
link
mAadhaar বন্ধ করেছে কেন্দ্র, নতুন অ্যাপ ডাউনলোডের পরামর্শ, কেন এই সিদ্ধান্ত? zoom
ফাইল ছবি।

খুব শীঘ্রই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ড। তার আগে আধারের অনলাইন ভার্শন অর্থাৎ mAadhaar পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিল UIDAI। আধার নিয়ন্ত্রক সংস্থা সোশাল মিডিয়ায় জানিয়ে দিল, দ্রুতই mAadhaar অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বদলে ‘Aadhaar’ নামের নয়া অ্যাপ আনা হবে। নাগরিকদের ওই অ্যাপটিই ডাউনলোড করার পরামর্শ দিচ্ছে আধার নিয়ন্ত্রক সংস্থা।

UIDAI বলছে, mAadhaar অ্যাপ নিরাপদ ও ঠিকমতো কাজ করলেও কয়েকটি সমস্যা ছিল। যেমন, হোটেল, হাসপাতাল বা সরকারি দপ্তরে ওই অ্যাপ দেখালে অনেক সময় সম্পূর্ণ আধার তথ্য শেয়ার হয়ে যেত। যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। কিন্তু Aadhaar’ অ্যাপে যোগ হয়েছে বেশ কিছু আধুনিক ও নিরাপদ ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা যেটুকু চাইবেন, শুধু সেই তথ্যটুকুই শেয়ার করতে পারবেন। পুরো আধার তথ্য শেয়ার করতে হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ?

UIDAI জানাচ্ছে, Google Play Store বা Apple App Store-এ গিয়ে ‘Aadhaar’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার পর ১৩টি ভাষার মধ্যে একটি বেছে নিতে হবে। এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল দিয়ে OTP যাচাই করতে হবে। নিরাপত্তা যাচাই করতে অ্যাপটি ফেস স্ক্যান-ও চাইতে পারে। এরপর নিরাপত্তা পিন নম্বর সেট করে ১২ সংখ্যার আধার নম্বর যুক্ত করলেই প্রোফাইল তৈরি হয়ে যাবে।

নতুন আধার অ্যাপের ফিচার

  • এই অ্যাপ লগইন করা যাবে মুখমণ্ডল স্ক্যান করে। পাসওয়ার্ড বা OTP-এর ওপর নির্ভর করতে হবে না
  • অ্যাপে নির্দিষ্ট QR কোড স্ক্যান করেই পাওয়া যাবে যাবতীয় তথ্য। তবে কোনও ব্যক্তিগত বা গোপন তথ্য শেয়ার হবে না।
  • ফিঙ্গারপ্রিন্ট, মুখ ও আইরিস লক, তিন ধরনের বায়োমেট্রিক লকের মাধ্যমে আপনার প্রোফাইল অতিরিক্ত সুরক্ষিত থাকবে।
  • UIDAI-এর দাবি, এই অ্যাপটি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। এবং আগামী দিনে একটি সুরক্ষিত ডিজিটাল পরিচয় হিসাবে কাজ করবে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.