Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ayushman Bharat

জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্ত করবেন? সঙ্গে অবশ্যই রাখুন এই নথিগুলো

কারা আবেদনের যোগ্য?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৫:৪৭

options
link
জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্ত করবেন? সঙ্গে অবশ্যই রাখুন এই নথিগুলো zoom
আবেদন করলে সঙ্গে সঙ্গে হাতে পাবেন আয়ুষ্মান ভারত হেলথ কার্ড! জানুন কী কী তথ্য লাগবে
Advertisement

কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় পালাবদলের দেড়মাস পেরনোর আগেই কেন্দ্রের আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছে রাজ্য। আগেই অনলাইনে শুরু হয়েছে আবেদন। আজ অর্থাৎ সোমবার থেকে জেলায় জেলায় শুরু হয়েছে জন কল্যাণ শিবির। সেখানে রাজ্যের একাধিক প্রকল্পে আবেদন করতে পারবেন নাগরিকরা। সেই তালিকায় রয়েছে আয়ুষ্মান ভারতও। কিন্তু কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বাংলার মানুষের মনে নানা প্রশ্ন ঘুরছে এখনও। মূল জিজ্ঞাসা দুটোই, কারা এর সুবিধা পাবেন, আবেদনে কী কী লাগবে। চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই।

কারা আবেদনের যোগ্য

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • যাদের বার্ষিক আয় আড়াই লক্ষের কম
  • ভূমিহীন এবং দিনমজুর পরিবার
  • তফশিলি জাতি ও উপজাতি পরিবার
  • কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার
  • পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন
  • ৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে

কী কী নথি লাগবে? 

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • মোবাইল নম্বর
  • ফ্যামিলি আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্ট

নিকটবর্তী জনকল্যাণ শিবিরে উপরিউক্ত নথি নিয়ে গেলেই আবেদন করতে পারবেন আয়ুষ্মান ভারতে। এছাড়া আবেদন করতে পারবেন অনলাইনেও। রইল পদ্ধতি।

  •  প্রথমেই চলে যান ABHA (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট)-এর অফিসিয়াল ওয়েব সাইটে (https://abdm.gov.in/)।
  •  সেখানে পাবেন ‘Apply for ABHA Card Online’ অপশন। তাতে ক্লিক করুন।
  • প্রথমে আধার নম্বর দিয়ে ভেরিফাই করুন।
  • নিজের ব্যাক্তিগত তথ্য দিন।
  • ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।
  •  ABHA আইডি জেনারেট করুন।
  • ব্যাস, আপনার কাজ শেষ। এবার ডাউনলোড করে নিন কার্ডটি।

কোন কোন পরিষেবা পাবেন এই কার্ডে?

  • যোগ্য পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
  •  কার্ডের তালিকাভু্ক্ত হাসপাতালে ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা
  •  চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ
  •  ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.