স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ডের জমানা শেষ! শরীরের খুঁটিনাটি হিসেব রাখতে এবার বাজারে আসছে আরও অত্যাধুনিক পরিধেয় যন্ত্র বা ওয়্যারেবল ডিভাইস টেম্পল (Temple)। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন জোম্যাটো-র প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল। কপালের পাশে, চোখ ও কানের মাঝের অংশে আটকে থাকা ছোট্ট এই ধাতব বস্তু এখন থেকে হিসেব রাখবে আপনার শরীরের খুঁটিনাটির। যে কোনওরকম শারীরিক সমস্যার আগাম বার্তা দেবে এই অত্যাধুনিক যন্ত্র।
মাসখানেক ধরেই পিভি সিন্ধুর মতো অ্যাথলিটদের কপালে নজরে এসেছিল এই ডিভাইস। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে দীপিন্দর গোয়েল নিজে এটি পরে আসার পরই হইচই শুরু হয়। এবার জানা গেল শীঘ্রই ভারতের বাজেরে আসছে টেম্পল নামের এই যন্ত্র। সংস্থার দাবি, কব্জির কিংবা শরীরের অন্য কোনও অংশের পরিবর্তে মস্তিষ্কের রক্তপ্রবাহ, অক্সিজেনের মাত্রা এবং অন্যান্য প্রতিক্রিয়া সবচেয়ে ভালো মাপা যায়। ফলে সেখানে এই যন্ত্র থাকলে শারীরিক গতিবিধির নিখুঁত তথ্য পাওয়া সহজ হয়।
আরও পড়ুন:
মাসখানেক ধরেই পিভি সিন্ধুর মতো অ্যাথলিটদের কপালে নজরে এসেছিল এই ডিভাইস। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে দীপিন্দর গোয়েল নিজে এটি পরে আসার পরই হইচই শুরু হয়।
জানা যাচ্ছে, ২৪ ঘণ্টা শরীর ও মস্তিষ্কের কার্যকলাপে নজরদারি চালাবে এই যন্ত্র। ঘুম, স্ট্রেস, ব্যায়াম, রিকভারি সবকিছু নিখুঁত ভাবে জানিয়ে দেবে যন্ত্রটি। এই যন্ত্রের চমকপ্রদ বিষয় হল এনট্রপি (Entropy) নামে এক নতুন বায়োমার্কার। গোয়েল বলেন, ‘মানব শরীর প্রতি সেকেন্ডে বেঁচে থাকার জন্য যে মূল্য দিচ্ছে তার লাইভ হিসাব হল এনট্রপি।’ একে দুই ভাগে ভাগ করা হয়েছে ১. রেস্টিং এনট্রপি: বিশ্রামের সময় শরীর ঠিক কী অবস্থায় আছে তার তথ্য। এবং ২. ম্যাক্স এনট্রপি: শরীরের সর্বোচ্চ কর্মক্ষমতার খুঁটিনাটি তথ্য উঠে আসবে এখানে। শরীর ঠিক কতখানি পরিশ্রম সহ্য করতে পারবে তা জানিয়ে দেবে যন্ত্রটি।
Temple is now less than half the size of what you’ve seen so far.
Volumetrically, Temple is now the smallest wearable on the market, and the most^10 powerful. Living and training with Temple is going to change your life.
We will start taking pre-orders for our limited launch… pic.twitter.com/L7tCEW588p
— Deepinder Goyal (@deepigoyal) August 21, 2026
সোশাল মিডিয়ায় গোয়েল জানিয়েছেন, ‘টেম্পলের যে নতুন ভার্সনটি আসছে তা আকারে আগের তুলনায় অর্ধেকের চেয়েও ছোট। আয়তনের দিক থেকে এটি বাজারের সবচেয়ে ছোট পরিধেয় যন্ত্র।’ সংস্থার প্রথম ১০০টি টেম্পলের আগাম বুকিং নেওয়ার কাজ শীঘ্রই শুরু হবে। ২০২৬ সাল শেষ হওয়ার আগেই তা গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। শুরুতে এই টেম্পলের দাম ৭২০০০ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছিল, তবে গোয়েল জানান, এর মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা (প্রায় ১০০০ ডলার) ধরা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন