Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Smartphone

গরমে হু হু করে শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ? সমাধানের উপায় আপনার হাতের মুঠোয়

কীভাবে এই গরমেও 'সু্স্থ' রাখবেন ফোন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৫:৩৭

options
link
গরমে হু হু করে শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ? সমাধানের উপায় আপনার হাতের মুঠোয় zoom
Advertisement

তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা আমজনতার। তাপমাত্রার এই দাপটের ফলে অনেকেই একটা সমস্যায়র সম্মুখীন হচ্ছেন, তা হল দ্রুত ফুরিয়ে যাচ্ছে ফোনের চার্জ, স্লো হয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে হিটিং প্রবলেম অর্থাৎ গরম হয়ে যাচ্ছে হ্যান্ডসেট। অধিকাংশই ভাবছেন, ফোনের সমস্যা। আদতে কিন্তু তা নয়। এর নেপথ্যে তাপমাত্রা। আর সমাধানের রাস্তাও রয়েছে আপনার হাতেই। চলুন আজ জেনে নেওয়া যাক, কীভাবে এই গরমেও ‘সু্স্থ’ রাখবেন ফোন।

১. বাড়ি থেকে বেরলে সকলেই প্রায় স্ক্রিন ব্রাইটনেস বাড়িয়ে রাখেন। এটা একটা ভুল। চেষ্টা করুন ব্রাইটনেস কমিয়ে বা অটো মোডে রাখার। মাথায় রাখবেন ব্রাইট স্ক্রিন সূর্যালোকে বেশি চার্জ ক্ষয় করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. বাড়ি থেকে বেরলে ব্যাটারি সেভিং মোড অন করে রাখুন। এতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলবে না। ফলে ব্যাটারি ক্ষয় হবে কম। সেই সঙ্গে ব্লু টুথ, হটস্পট, জিপিএস অবশ্যই বন্ধ করে রাখুন। খেয়াল রাখুন ব্যাকগ্রাউন্ডে সোশাল মিডিয়া অ্যাপগুলো চলছে কি না। চললে তা বন্ধ করুন।

৩. সরাসরি সূর্যের নিচে, দীর্ঘক্ষণ পার্ক করা গাড়িতে বা জানলার পাশে ফোন রাখবেন না। তাতে সহজেই গরম হয়ে যায় ফোন।

৪. চার্জ দেওয়ার পদ্ধতিও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার্জে বসিয়ে গেম, ভিডিও কল, সিনেমা না দেখাই ভালো। এতেও চার্জ কমে যায় হু হু করে, কারণ ব্যাটারির উপর চাপ পড়ে। পাশাপাশি মাথায় রাখবেন, যে কোনও চার্জার ব্যবহারও ফোন গরম হওয়ার একটা কারণ।

ফোন ঠান্ডা রাখতে কী করবেন

১. যদি দেখেন ফোন অস্বাভাবিকভাবে গরম হচ্ছে, তাহলে ভারী কভার থাকলে তা খুলে রাখুন চার্জিংয়ের সময়। তুলনামূলক শীতল জায়গায় রাখুন ফোনটি। কিছুক্ষণের জন্য অন করে রাখুন এয়ারপ্লেন মোড।

২. ভুলেও গরম হয়ে গেলে ফোন ঠান্ডা করতে ফ্রিজে ঢোকাবেন না। আচমকা তাপমাত্রা বদল ফোনের বড়সড় ক্ষতির কারণ হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.