Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Mini Cooper S GP

গতির ঝড়ে নতুন চমক, ভারতের বাজারে পা রাখল মিনির ‘লিমিটেড এডিশন’ কুপার

গতি আর আভিজাত্যের এক অদ্ভুত মিশেল। চিরকালীন ঐতিহ্যকে ধরে রেখেই ভারতের রাস্তায় ঝড় তুলতে চলে এল ‘মিনি কুপার এস জিপি ইনস্পায়ার্ড এডিশন’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৯:২৪

options
link
গতির ঝড়ে নতুন চমক, ভারতের বাজারে পা রাখল মিনির ‘লিমিটেড এডিশন’ কুপার zoom
রেসিং ট্র্যাকের সেই চেনা রোমাঞ্চ এবার ধরা দেবে ভারতীয় রাজপথে।
Advertisement

গতি আর আভিজাত্যের এক অদ্ভুত মিশেল। চিরকালীন ঐতিহ্যকে ধরে রেখেই ভারতের রাস্তায় ঝড় তুলতে চলে এল ‘মিনি কুপার এস জিপি ইনস্পায়ার্ড এডিশন’। সুরাটের নতুন ডিলারশিপে জাঁকজমক করে গাড়িটির আবরণ উন্মোচন করা হল। রেসিং ট্র্যাকের সেই চেনা রোমাঞ্চ এবার ধরা দেবে ভারতের রাজপথে। তবে চাইলেই কিন্তু এই গাড়ি আপনার গ্যারেজে আসবে না। কারণ, এই বিশেষ সংস্করণের মাত্র ৩০টি গাড়ি ভারতের বাজারের জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, দেশের মাত্র ৩০ জন গাড়িপ্রেমী এই রাজকীয় ইতিহাসের অংশীদার হতে পারবেন।

বাইরের রূপেই রয়েছে আসল চমক। লিজেন্ড গ্রে রঙের বডি, আর তার সঙ্গে চিলি রেড শেডের ছাদ ও আয়না গাড়িটিকে এক লহমায় ভিড়ের মাঝে অনন্য করে তোলে। বনেটের লাল-ধূসর স্ট্রাইপ যেন রেসিং ট্র্যাকের ধুলো ওড়ানোর গল্প বলে। গাড়িটির সি-পিলারে খোদাই করা রয়েছে ‘১/৩০’ ব্যাজিং, যা এর সীমিত সংস্করণের গরিমা মনে করিয়ে দেয়। সঙ্গে ১৭ ইঞ্চির স্পোর্টি অ্যালয় হুইল এবং চিলি রেড হাব ক্যাপস এর রূপ আরও খোলতাই করেছে। পিছনের জেসিডব্লিউ স্পয়লার এবং রিয়ার ডিফিউজার গাড়িটিকে দিয়েছে এক পেশিবহুল ও আক্রমণাত্মক লুক।

Advertisement

ভিতরে ঢুকলেই চেনা পরিমণ্ডল বদলে যাবে। দরজা খুললেই রুপোলি আলোয় স্বাগত জানাবে জিপি ডোর সিল। পায়ের নিচে থাকবে বিশেষ ফ্লোর ম্যাট। চালকের আসনের প্রতিটি কোণ তৈরি হয়েছে আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে, যা আপনাকে রেসিং কারের অনুভূতি দেবে।

গতির দিক থেকেও এই মিনি একাই একশো। টুইনপাওয়ার টার্বো পেট্রোল ইঞ্জিনের শক্তিতে এটি সর্বোচ্চ ২০৪ হর্সপাওয়ার ক্ষমতা এবং ৩০০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। মাত্র ৬.৬ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি ছুঁয়ে ফেলা এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪২ কিলোমিটার। গতি এবং লাইফস্টাইলের এই অনবদ্য জুটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৫৮,৯০,০০০ টাকা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.