সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ যত নিঃসঙ্গ হচ্ছে তত এআইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তার। কমবেশি সকলেই এআই চ্যাটবটের সঙ্গে গোপনে কথাবার্তা সারেন। অনেক সময়ই নানা ব্যক্তিগত তথ্য জানিয়ে পরামর্শ চান। কিন্তু সত্যিই কি ব্যাপারটা সম্পূর্ণ ‘গোপনীয়’? জানা যাচ্ছে, ইউজারের অসতর্কতায় ফাঁস হয়ে যেতে পারে সংবেদনশীল তথ্য! ফলে অচিরেই সাবধান হওয়া দরকার।
ব্যাপারটা কী?
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে এআই চ্যাটবটের সঙ্গে অনেকেই কথা বলেন। ব্যক্তিগত তথ্য যেমন শেয়ার করেন, ছবিও শেয়ার করেন এডিট করার জন্য। কিন্তু অনেকেই খেয়াল করেন না সেখানে একটি ফিড রয়েছে ‘ডিসকভার’ নামে। সেখানে যে সব তথ্য আপনি শেয়ার করবেন, তা কিন্তু প্রকাশ্যে চলে যেতে পারে। আসলে মেটা এআই অ্যাপে যে শেয়ার অপশন রয়েছে সেখানে কোনও পরিষ্কার হুঁশিয়ারি বার্তা আসে না। অর্থাৎ সেটা শেয়ার করতে গেলে কোনও নোটিফিকেশন ফুটে ওঠে না যে, যা শেয়ার করা হচ্ছে তা সকলের কাছে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত মেটা এআই অ্যাপে ৬.৫ মিলিয়ন ডাউনলোড হয়েছে। যা মেটার স্ট্যান্ডার্ডে তেমন কিছু নয়। কিন্তু এই সমস্যার ক্ষেত্রে তা নেহাত কম নয়।
কীভাবে রুখবেন ব্যক্তিগত তথ্যের শেয়ার হওয়া
এর জন্য প্রথমেই অ্যাপ সেটিংসে চলে যান। সেখান থেকে ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’। তারপর ‘ম্যানেজ ইওর ইনফরমেশন’। সেখান থেকে ‘মেক অল ইওর প্রম্পটস ভিজিবল টু অনলি ইউ’। এর ফলে তথ্য ফাঁস হওয়া থেকে অব্যাহতি পাবেন।
সর্বশেষ খবর
-
কেজি কেজি চিকেন-মটন ফেলা হল ভ্যাটে! গড়িয়াহাট বাজার থেকে সব মাছের নমুনা সংগ্রহ পুরসভার
-
ভারতের কাছে বারবার হারের জন্য দায়ী পিসিবি! পদত্যাগ করেই নকভিকে নিশানা মিসবাহর
-
পুজোয় আরও বুক স্টল বাড়াতে চায় সিপিএম, লক্ষ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ
-
সংবাদপত্রের অফিসে বেআইনি লেনদেন! তৃণমূল সাংসদের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি
-
‘তোকে আমায় করা যাবে না আলাদা’, অতীত প্রেম উসকে বরফের মাঝে উদ্দাম রোম্যান্স দেব-শুভশ্রীর