সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজোড়া আইপড। গান শোAppleappleনানো কিংবা ফোনের বার্তালাপ ছাড়া তার আর কীই বা করার থাকে? এমনটাই ভাবে লোকজন। কিন্তু তা যে আদৌ নয় সেটা প্রমাণিত হল এক মার্কিন যুবকের জীবনে। তাঁকে তাঁর হারানো ৫ কোটির ফেরারি গাড়ি খুঁজে দিল ওই আইপডই! শুনতে যতই অবিশ্বাস্য লাগুক। ঘটেছে এমনটাই।
আমেরিকার কানেক্টিকাটের গ্রিনউইচ বেশ নিরিবিলি এক শহর। নিজের ব্র্যান্ড নিউ ২০২৩ মডেলের ফেরারি গাড়িটি পার্ক করার সময় ওই যুবকটি ঘুণাক্ষরেও টের পাননি কী ঘটতে চলেছে! তিনি আর কী করে বুঝবেন দূর থেকে সেদিকে নজর রেখে এক তস্কর। সেই চোর বাবাজি আচমকাই গাড়ি নিয়ে ধাঁ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ওই যুবক বাক্যিহারা হয়ে পড়েন। অথ দামী গাড়িটি কী করে উদ্ধার করবেন তা ভাবতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন তিনি।
কিন্তু আচমকাই বিদ্যুৎচমকের মতো তাঁর মাথায় ভেসে আসে সংকেত! মনে পড়ে যায়, সাধের আইপড দুটি রয়ে গিয়েছে গাড়িতে। সঙ্গে সঙ্গে জন্ম নেয় এক আইডিয়া। আসলে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারটি বহুদিন ধরেই ইউজারদের মুগ্ধ করে চলেছে। এই ফিচারই এযাত্রা বাঁচিয়ে দেয় ওই যুবককে। তিনি সেটি ব্যবহার করেই দেখতে পান গাড়িটির অবস্থান। সেটি থেকে পাঠানো সিগন্যাল পুলিশকে জানাতেই এক গ্যাস স্টেশন থেকে উদ্ধার হয় গাড়িটি। চোর অবশ্য ততক্ষণে পগার পার। তা হোক, ৫ কোটির ফেরারি ফিরে পেয়েই উৎফুল্ল ওই যুবক। অ্যাপল ও আইপডের জয়ধ্বনি এখন তাঁর মুখে।
তবে এই প্রথম এই ফিচার এমন কাণ্ড ঘটাল তা নয়। ডিভাইস যে জীবনদায়ী হতে পারে তা প্রমাণ হয়েছে আগেও। অ্যাপলের এই ধরনের প্রযুক্তির জয়জয়কার হয়ে চলেছে বহুদিন ধরেই। আবারও তা নিজের ‘ক্ষমতা’ জাহির করে চমকে দিল সকলকে।
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা