Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Reliance Jio

আইপিএলের মরশুমে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ উপহার জিওর, এবার খেলা দেখা আরও সস্তা!

২৮ মার্চ থেকে শুরু হয়েছে এবছরের আইপিএল। আগামী ২৪ মে পর্যন্ত চলবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। তার পরের সপ্তাহে প্লে অফ এবং ফাইনাল খেলা হবে। সবমিলিয়ে ৫০টি ম্যাচ খেলা হবে দেশের ১২টি স্টেডিয়ামে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৪:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৪:২৭

options
link
আইপিএলের মরশুমে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ উপহার জিওর, এবার খেলা দেখা আরও সস্তা! zoom
প্রতীকী ছবি।
Advertisement

আইপিএলের (IPL 2026) মরশুমে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ এক উপহার নিয়ে হাজির অম্বানির জিও (Reliance Jio)। এবার দেড়শো টাকারও কম খরচে মিলবে খেলা দেখার সুযোগ। আর মেয়াদ? তা নিয়ে ভাবার কোনও কারণ নেই। একবার রিচার্জে চলবে ৩০ দিন।

২৮ মার্চ থেকে শুরু হয়েছে এবছরের আইপিএল। আগামী ২৪ মে পর্যন্ত চলবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। তার পরের সপ্তাহে প্লে অফ এবং ফাইনাল খেলা হবে। সবমিলিয়ে ৫০টি ম্যাচ খেলা হবে দেশের ১২টি স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই দেশবাসীর নজরে প্রতিটি ম্যাচ। অফিস থেকে ফিরতে ফিরতে ট্রেনে-বাসেও সকলে নজর রাখেন ম্যাচেই। কিন্তু সেখানে সমস্যা একটাই, তা হল ইন্টারনেট। সেই কথা মাথা রেখে আইপিএলের মরশুমে ১৪৯ টাকার অ্যাড অন রিচার্জ প্ল্যান এনেছে জিও। কী থাকছে এই প্ল্যানে? ১৪৯ টাকায় মিলবে ১০ জিবি ডেটা। যার মেয়াদ ৩০ দিন। সেই সঙ্গে ৯০ দিনের জন্য বিনা খরচে ব্যবহার করতে পারবেন হটস্টার (Jio Hotstar)। অর্থাৎ খেলা দেখা নিয়ে আর কোনও চিন্তার কারণই নেই। সেই সঙ্গে সিনেমা, সিরিজ-সহ অন্যান্য শো তো রয়েইছে। এই প্ল্যানটি গ্রাহকদের মন কাড়বে বলেই মনে করছে সংস্থা।

Advertisement

তবে আপনার মনে হতেই পারে যে ১০ জিবি ডেটায় কী হবে! তাহলে আপনি রিচার্জ করতে পারেন ১৯৫ টাকার প্ল্যানটি। তাতে পাবেন ১৫ জিবি ডেটা। এক্ষেত্রেও ভ্যালিডিটি ৩০ দিন। ফ্রি তে পাবেন হট স্টারও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.