Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Elon Musk

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে এলন মাস্ক

ক'দিন আগেই এক্সের মালিক বলেছিলেন, 'আমি হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করি না।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:১১

options
link
‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে এলন মাস্ক zoom
বিতর্ক আর মাস্ক যেন হাত ধরাধরি করে হাঁটে।
Advertisement

এলন মাস্কের পক্ষে বিতর্কিত মন্তব্য করা নতুন কিছু নয়। নিজে এক্স হ্যান্ডলের মালিক। তাই অন্য সোশাল মিডিয়া নিয়ে তিনি বরাবরই স্পর্শকাতর। ক’দিন আগেই এক্সের মালিক বলেছিলেন, ”আমি হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করি না।” এবার তিনি মন্তব্য করলেন, ‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।’

কেন হঠাৎ এমন মন্তব্য করতে গেলেন মাস্ক (Elon Musk)? সোশাল মিডিয়ার এক থ্রেডে আলোচনা চলছিল, মানুষের সোশাল মিডিয়া ব্যবহারের অভ্যাসগুলো কীভাবে তাঁদের জীবনের বিভিন্ন পর্যায়কে প্রকাশ করে। নানা আচরণ নিয়েই কৌতুক করা হচ্ছিল। যেমন ‘থার্স্ট ট্র্যাপ’ (যৌন-উত্তেজক বা আবেদনময় বিষয়বস্তু) পোস্ট করা, একের পর এক ‘স্টোরি’ আপলোড করা, কিংবা ঘরে রান্না করা খাবার ও ‘সাওয়ারডো’ রুটির ছবি শেয়ার করা। সেই আলোচনায় আচমকাই ঢুকে পড়েন মাস্ক। লিখে দেন- ‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।’ তবে এখানেই শেষ নয়। মাস্ক যেন নিশ্চিত করতে চাইছিলেন, তিনি কী ইঙ্গিত করতে চাইছিলেন তা সবাই বুঝুক। তাঁকে ফের লিখতে দেখা যায়, ‘কোনও কোনও প্রাপ্তবয়স্ক পুরুষ আমাকে তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক পাঠান। আমি তখন ভাবতে বসি, তাঁরা কি রূপান্তরকামী হয়ে গেলেন নাকি?’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে, খামোখা এমন খোঁচা দেওয়া মন্তব্য কেন করলেন মাস্ক? জবাবটা খুব সহজ। মাস্ক এটা পারেন। আর এটাই তিনি করেন! যাঁরা তাঁর সম্পর্কে ওয়াকিবহাল, তাঁরা দাবি করেন, মাস্ক বরাবরই নারীবিদ্বেষী। পাশাপাশি রূপান্তরকামীদের নিয়েও তাঁকে কটু মন্তব্য করতে দেখা গিয়েছে। এক্ষেত্রে ‘মেয়েদের’ শব্দটা জুড়ে দিয়েও তিনি বোঝাতে চেয়েছেন ইনস্টাগ্রামে গুরুত্বহীন বা তুচ্ছ বিষয় নিয়েই চর্চা হয়। আবার রূপান্তরকাম নিয়েও খোঁচা মেরে কার্যতই ষোলো কলা পূর্ণ করেছেন। বিতর্ক তৈরি হলেও আগামিদিনে মাস্ক যে ফের এমনই অসৌজন্যমূলক মন্তব্য করতে পারেন, সেব্যাপারে মোটামুটি নিশ্চিত নেটিজেনরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.