রাতারাতি বেড়ানোর প্ল্যান! তাই চটজলদি ব্যাগ গুছতে হবে, টিকিট কাটতে হবে। কিন্তু টিকিট যে কনফার্ম হবেই, সে নিশ্চয়তা কোথায়? কনফার্ম না হওয়া টিকিট অর্থাৎ ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে তো আর ব্যাগ গুছিয়ে ট্রেনে চেপে পড়া যায় না! কী করা যেতে পারে সেক্ষেত্রে? যাত্রীদের এই দুশ্চিন্তা দূর করতেই অভিনব উপায় বের করেছে ভারতীয় রেলওয়ে (Indian Railway)। আর তাতে কাজে লাগানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি।

আরও পড়ুন:
কয়েক মাস আগেই চালু হয়েছে রেলমন্ত্রকের অ্যাপ ‘রেলওয়ান’। সম্প্রতি এই অ্যাপেই নতুন ফিচার হিসেবে জায়গা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা। কেবল বেড়ানোর উদ্দেশ্য নয়, জরুরি কাজেও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেনে চেপে যাত্রা করতে হয় মানুষকে। ফলে ট্রেনের টিকিট পাওয়া যাবে কি না, তা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। শেষ মুহূর্তে তো ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হতেও পারে— কেবল এই ভাবনায় বহু যাত্রী টিকিট ক্যানসেল করতে পারে না। অথচ একেবারে শেষদিকে গিয়েও তা না হয় যদি, তবে গচ্চা যায় টাকা।
ব্যস্ত ট্রেন রুটগুলির ক্ষেত্রে এই ফিচার বিশেষ কার্যকরী হবে বলে জানা গিয়েছে। প্রযুক্তির প্রাথমিক লক্ষ্যই, মানুষের জীবন সহজ করে তোলা। প্রথমত, এই অ্যাপ ব্যবহার করে টিকিট কাটলে লম্বা লাইনে দাঁড়িয়ে ভিড়ে ধাক্কাধাক্কি করার ঝামেলা থাকে না।
দ্বিতীয়ত, এই অ্যাপের সাহায্যে যখন কোনও যাত্রী টিকিট বুক করতে যাবেন, তখন সেখানেই তাকে জানিয়ে দেওয়া হবে আগামী দিনে সেই টিকিটের কনফার্ম হওয়ার সম্ভাবনা কতখানি। এর জন্য ‘বুকিং ট্রেন্ড’, ‘ক্যানসেলেশন প্যাটার্ন’, সিট ও রুটের ডিমান্ড— প্রভৃতি সংক্রান্ত যাবতীয় জরুরি তথ্য জানিয়ে দেওয়া হবে যাত্রীকে।

এই ‘প্রেডিকশন’ উপলব্ধ ছিল কিছুকাল আগে থেকেই। তবে সে সময় ৫৩% নির্ভুল বিচার করতে পারা যেত তার সাহায্যে। বর্তমানে রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক আপডেটের পর সেই প্রেডিকশন ৯৪% পর্যন্ত নির্ভুল করা যেতে পারে।
যাত্রীরা যদি আগেই জেনে নিতে পারেন যে টিকিট কনফার্ম হবে না, তাহলে ওয়েটিং লিস্টের টিকিট কাটা তারা সচেতনভাবে এড়িয়ে যেতে পারে। ফলে টাকা, সময় দুই-ই বাঁচানো সম্ভব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের