Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Annapurna Bhandar Status

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র ‘রিজেক্ট’ হয়েছে? জেনে নিন ৩ হাজার টাকা পাওয়ার উপায়!

কী কী কারণে বাতিল হতে পারে আবেদনপত্র?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:৫৫

options
link
অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র ‘রিজেক্ট’ হয়েছে? জেনে নিন ৩ হাজার টাকা পাওয়ার উপায়! zoom
কীভাবে অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন? ছবি: এআই দ্বারা নির্মিত
Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস মতো জুনেই রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। গত মাসেই ৫০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল টাকা। তারপরও বহু মহিলা আবেদন করেছেন। আশা ছিল, জুলাইয়ের ১ তারিখে লক্ষ্মীলাভ হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ মাসে ১ কোটির বেশি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তবে অনেকেই পাননি। সরকারি পোর্টালে চেক করলে তাঁদের স্ট্যাটাস দেখাচ্ছে ‘রিজেক্টেড’। কিন্তু আবেদনপত্র বাতিলের কারণ হিসেবে কিছুই উল্লেখ করা হয়নি সেখানে। তাতেই স্বাভাবিকভাবে আবেদনকারীদের মনে নানাপ্রশ্ন। কেন বাতিল হল, ফের আবেদন করা যাবে কি না, আরও কত কী। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

প্রথমে জেনে নেওয়া যাক, কী কী কারণে বাতিল হতে পারে আবেদনপত্র

Advertisement

১. যদি আবেদনপত্রে আধার ও ভোটার কার্ডের তথ্য ভুল দেন, তাহলে বাতিল হতে পারে।
২. এসআইআরে আপনার নাম বাদ গিয়েছে? সেই তথ্য গোপন করেই অন্নপূর্ণার আবেদনপত্র পূরণ করেছেন? তাহলে কিন্তু বাতিল হওয়াই স্বাভাবিক।
৩. ভারতের নাগরিকত্বের কোনও নথি নেই? তা সত্ত্বেও ফর্মপূরণ করেছেন? তাহলেও বাতিল হবে আবেদনপত্র।

তবে উপরিউক্ত কারণ ছাড়া যদি কারও আবেদনপত্রের স্ট্যাটাস বাতিল দেখায়, সেক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি একটা কারণ হতে পারে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে চেক করলে সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করা যায়। তবে নথি ঠিক থাকা সত্ত্বেও যদি সত্যিই আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে থাকে তাহলেও চিন্তার কোনও কারণ নেই। এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী মালতি রাভা রাও জানিয়েছেন, যোগ্যদের আবেদনপত্র খারিজ হয়ে থাকলে ফের আবেদন করতে হবে। উল্লেখ্য, আগষ্ট পর্যন্ত সময় রয়েছে অন্নপূ্র্ণা ভাণ্ডারের জন্য আবেদনের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.