Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Google Chrome

Google Chrome নিয়ে সতর্কবার্তা জারি কেন্দ্রের! জেনে নিয়ে সাবধান থাকুন

কী সমস্যা হতে পারে? কীই বা করণীয়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৫, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৫, ১৫:৪১

options
link
Google Chrome নিয়ে সতর্কবার্তা জারি কেন্দ্রের! জেনে নিয়ে সাবধান থাকুন zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাকে গুগল ক্রোম ব্যবহার করেন? তাহলে সতর্ক হোন। ব্রাউজার হিসেবে আজও সারা বিশ্বে শীর্ষস্থানীয় গুগল ক্রোম। কিন্তু সেই ব্রাউজার সম্পর্কেই এমন জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা। CERT-In তথা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের কেন্দ্রীয় সংস্থা ডেস্কটপে গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছে, এই ব্রাউজারে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। যার সাহায্যে হ্যাকাররা ইচ্ছেমতো কোড চালাতে পারে!
কী সমস্যা হতে পারে?

CERT-In জানাচ্ছে, ‘রিমোট’ হামলাকারীরা এই দুর্বলতা কাজে লাগিয়ে ‘সিস্টেম’ দখল করে নিতে পারে। এর ফলে স্পর্শকাতর তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে। আপনার ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টলও হয়ে যেতে পারে। এর মধ্যে একটি এমন ‘বিপদ’ রয়েছে যা সবচেয়ে বেশি ভাবাচ্ছে। কেননা সত্যিকারের বিশ্বেও হামলা চালাতে সেটা ব্যবহার করা হয়। তাই আপৎকালীন পরিস্থি্তিতে সকলকে সতর্ক করা হচ্ছে।
কী করণীয়?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় সংস্থা অবশ্য এই বিষয়ে সুখবরই শোনাচ্ছে। গুগল ক্রোমের সবচেয়ে সাম্প্রতিক ভার্শনে তারা এটির সমাধান করে ফেলেছে। তাই প্রত্যেক ইউজারের অবশ্যকর্কতব্য নিজের গুগল ক্রোম আপডেট করা।
আর সেজন্য ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারকে আপডেট করতে হবে। প্রথমে গুগল ক্রোম খুলে মেনুতে যেতে হবে। তারপর ক্লিক করতে ‘হেল্পে’ ক্লিক করে ‘অ্যাবাউট গুগল ক্রোমে’ যেতে হবে। সেক্ষেত্রে আপনার ব্রাউজার স্বয়ংক্রিয় ভাবেই আপডেট দরকার কিনা তা চেক করে নেবে। যদি আপডটে লভ্য থাকে, তাহলে নিজে নিজেই সেটি ইনস্টল করবে!

বর্তমান পরিস্থিতিতে ডেস্কটপে যাঁরা গুগল ক্রোম ব্যবহার করেন, সেই সব সংস্থার ইউজারদের সাইবার নিরাপত্তা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। হ্যাকারদের পাল্লায় পড়লে স্পর্শকাতর তথ্য চুরি যেতে পারে। আবার গোটা সিস্টেমই বেদখল হতেই পারে। সুতরাং সতর্ক থাকাই ভালো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.