Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
AI Hub in India

ভারতে AI হাব, জানেন কত কোটি ডলারের বিনিয়োগ? বিরাট ঘোষণা Google-এর

অন্ধ্রপ্রদেশে তৈরি হবে সংস্থার ডেটা সেন্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৫:৩২

options
link
ভারতে AI হাব, জানেন কত কোটি ডলারের বিনিয়োগ? বিরাট ঘোষণা Google-এর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে টেক জায়েন্ট সংস্থা গুগল। আগামী পাঁচ বছরে অন্ধ্রপ্রদেশে ডেটা সেন্টার তৈরি হবে। এছাড়াও আমেরিকার বাইরে গুগলের বৃহত্তম এআই হাব হবে ভারতেই। সূত্রের খবর, এর জন্য সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দেড় হাজার কোটি ডলার। গত বুধবারই এই বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অন্ধ্রপ্রদেশ স্টেট ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড।

জানা গিয়েছে, বিশাখাপত্তনমে গুগলের হাইপারস্কেল ডেটা সেন্টার তৈরি হবে। এটিই ভারতে ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রে সর্বোচ্চ অঙ্কের বিদেশি বিনিয়োগ (দেড় হাজার কোটি ডলার) হতে চলেছে বলেও দাবি। এক গিগাওয়াটের ডেটা সেন্টার ক্লাস্টার তৈরির পরিকল্পনা রয়েছে টেক জায়েন্ট সংস্থাটির। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্ত ক্ষেত্রে টেক জায়েন্ট সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা চরমে পৌঁছেছে। সবচেয়ে বড় চাহিদা এআই পরিষেবা নিয়ে। এই অবস্থায় ভারতে এআই হাব তৈরি করে অন্য সংস্থাগুলিকে টেক্কা দিতে চাইছে গুগল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে চুক্তি স্বাক্ষরের পর গুগলের ক্লাউড সিইও থমাস কুরিয়ান বলেন, “আমরা আমেরিকার বাইরে বিশ্বের সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করতে চলেছি।” কুরিয়ানের দাবি, ভবিষ্য়তে ডেটা সেন্টারটি কয়েক গিগাওয়াটে পৌঁছবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সিতারমণ, অশ্বিনী বৈষ্ণব। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা ভারতের বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান গুগলকে।

বলা বাহুল্য, ২০২৮ থেকে ২০৩২ সালের মধ্যে (অপারেশন শুরুর প্রথম পাঁচ বছরে) অন্ধ্রপ্রদেশে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে গুগলের এই প্রকল্প। বছরে গড় অতিরিক্ত আয় ১০,৫১৮ কোটি টাকা অবধি হতে পারে। পাশাপাশি ডেটা সেন্টার এবং এআই হাব মিলিয়ে বছরে প্রায় ২ লক্ষ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.