Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Flipkart Food Delivery Service

এবার এক ক্লিকেই হাজির হবে পছন্দের খাবার, সুইগি-জোম্যাটোকে জোর টক্কর ফ্লিপকার্টের!

কবে থেকে মিলবে এই পরিষেবা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৬:৩৪

options
link
এবার এক ক্লিকেই হাজির হবে পছন্দের খাবার, সুইগি-জোম্যাটোকে জোর টক্কর ফ্লিপকার্টের! zoom
এবার এক ক্লিকেই হাজির হবে পছন্দের খাবার, সুইগি-জোম্যাটোকে জোর টক্কর ফ্লিপকার্টের!
Advertisement

তরুণ প্রজন্ম হোক বা বয়স্ক নাগরিক, এখন প্রায় সকলের ফোনেই থাকে সুইগি-জোমাটো। মাঝরাত হোক বা ভোর, একটা ক্লিকেই মুখের সামনে খাবার পৌঁছে দেয় এই অ্যাপ। এবার এই ফুড ডেলিভারি অ্যাপগুলোকেই টেক্কা দিতে চলেছে ফ্লিপকার্ট! ভাবছেন নিশ্চয়ই কীভাবে? এবার ফুড ডেলিভারি সার্ভিস (Food Delivery Service) দেবে ফ্লিপকার্টও (Flipkart)। শুধু জিনিসপত্র নয়, পছন্দের খাবারও পৌঁছে দেবে এই অ্যাপ।

সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লিপকার্ট ধাপে ধাপে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। প্রথমে মিলবে কয়েকটি শহরে। ফলে সংস্থা বুঝতে পারবে মানুষ তাঁদের কীভাবে গ্রহণ করছে। সেভাবে প্রয়োজন অনুযায়ী নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করতে পারবে। পরবর্তীতে সর্বত্র চালু হবে এই পরিষেবা। এবিষয়ে সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানিয়েছেন, পরিষেবাটি আর কয়েক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে।

Advertisement

ভাবছেন তো কীভাবে ফ্লিপকার্ট থেকে খাবার অর্ডার করবেন? জানা গিয়েছে, এর জন্য নতুন কোনও অ্যাপের অপেক্ষায় দিন গুণতে হবে না। হ্যাঁ, সংস্থার তরফে ফুড ডেলিভারির জন্য একটি আলাদা অ্যাপ তৈরি করা হবে। তবে চাইলে ফ্লিপকার্টের মূল অ্যাপ থেকেও অর্ডার করা যাবে। উল্লেখ্য, আগেই এই সংস্থা চালু করেছে ‘ফ্লিপকার্ট মিনিটস’।যা বহুল জনপ্রিয়তা পেয়েছে। এই মিনিটসে অর্ডার করলে মাত্র ১০ মিনিটেই প্রয়োজনীয় জিনিস হাতে পেয়ে যান ক্রেতারা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.