Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Flipkart Pay Later

ফ্লিপকার্ট, মিনত্রায় কেনাকাটিতে আর বাধা নয় মানিব্যাগ! নয়া অফার না জানলেই মিস

ফ্রিডম সেলের আগেই ঘোষণা নয়া অফারের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৮:০৭

options
link
ফ্লিপকার্ট, মিনত্রায় কেনাকাটিতে আর বাধা নয় মানিব্যাগ! নয়া অফার না জানলেই মিস zoom
ফ্লিপকার্টের নতুন পরিষেবা নিয়ে চর্চা শুরু।
Advertisement

ফ্লিপকার্টে কিছু কেনার ক্ষেত্রে ওয়ালেট কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? মাসের শেষ কিংবা অন্য কোনও সমস্যায় অনেক সময় প্রিয় পণ্যটি কেনা হয়ে ওঠে না। পরে হয়তো স্টক ফুরিয়ে যেতেও পারে! কিন্তু এই সমস্যা আর ভোগাবে না। ফ্লিপকার্টে এসেছে ‘ফ্লিপকার্ট পে লেটার’। এই ক্রেডিট পরিষেবায় পছন্দের পণ্য কিনে নিতে পারেন যখন ইচ্ছে। এবং গাঁটের কড়ি না খসিয়েই। পেইউ ফিনান্সের সঙ্গে জোট বেঁধে এই পরিষেবা শুরু করা হয়েছে। ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং ফ্লিপকার্ট মিনিটসে পাওয়া যাবে এই সুবিধা।

ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিংবা স্মার্টফোন— কেনাকাটির ক্ষেত্রে ক্রেতাদের আরও স্বাচ্ছন্দ্য দিতেই এই নতুন পরিষেবা চালু করা হয়েছে। ক্রেতারা মূল্য পরিশোধের তিনটি ভিন্ন পদ্ধতির মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন। যার মধ্যে অন্যতম ‘পে লেটার’। এক্ষেত্রে দাম মেটানোর জন্য ক্রেতারা ৩০ দিন পর্যন্ত সময় পান। রয়েছে ‘পে ইন ৩’- যা বিলের মোট অঙ্ককে তিনটি সমান কিস্তিতে ভাগ করে দেয়। পাশাপাশি বেশি দামি পণ্য কেনার ক্ষেত্রে ফ্লিপকার্ট ৩ থেকে ১২ মাস মেয়াদী ইএমআইয়ের সুবিধা দিচ্ছে। বলে রাখা ভালো, স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, আসবাবপত্র এবং গৃহস্থালির সরঞ্জামের ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধা গ্রহণ করা যাবে। অন্যদিকে, ‘পে লেটার’ এবং ‘পে ইন ৩’ সুবিধাগুলো মূলত ফ্লিপকার্ট মিনিটস, ফ্যাশন, সৌন্দর্য-সামগ্রী, গৃহসজ্জার পণ্য এবং সাধারণ কেনাকাটার কথা মাথায় রেখে চালু করা হয়েছে।

Advertisement

আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে ফ্লিপকার্ট ফ্রিডম সেল। তখনও স্মার্টফোন, ইলেকট্রনিক্স সামগ্রী ইত্যাদি কেনার সুবর্ণ সুযোগ পাবেন ক্রেতারা। তবে তার আগেই এই নতুন পরিষেবাও যে ক্রেতাদের মুখে হাসি ফোটাবে সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.