Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
EPFO

আগামিকাল থেকে বন্ধ ইপিএফও’র পোর্টাল, কাজ করবে না উমঙ্গ অ্যাপও! জানুন কী করণীয়

কবে স্বাভাবিক হবে পরিষেবা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৭:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৭:৪০

options
link
আগামিকাল থেকে বন্ধ ইপিএফও’র পোর্টাল, কাজ করবে না উমঙ্গ অ্যাপও! জানুন কী করণীয় zoom
ইপিএফের নিয়ম বদল কেন্দ্রের।
Advertisement

চলবে সিস্টেম মাইগ্রেশনের কাজ। তাই আগামী তিনদিন কাজ করবে না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) পোর্টাল এবং UMANG অ্যাপ। বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে ইপিএফওর তরফে। তবে পরবর্তীতে আরও নিরাপদ ও উন্নত পরিষেবা মিলবে বলে জানিয়েছে সংস্থা।

কবে থেকে কতদিন কাজ করবে না পোর্টাল ও অ্যাপ? বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ জুন রাত ১২ টা অর্থাৎ শুক্রবার থেকে ২৮ তারিখ রাত ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলবে কাজ। সংস্থার তরফে জানানো হয়েছে, এই কদিন কেউ টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন না। নতুন কর্মীদের নাম নথিভুক্তকরণ, ই-পাসবুক ডাউনলোডের মতো কাজও করা যাবে না। অর্থাৎ কর্মী বা নিয়োগকারী, কেউই পোর্টাল ব্যবহার করতে পারবেন না। তবে অত্যন্ত জরুরি পরিস্থিতি হলে সেক্ষেত্রে সহযোগিতার জন্য ফোন করতে পারেন ১৪৪৭০ নম্বরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

অনেকেই আছেন যারা ইপিএফও পোর্টাল বা UMANG অ্যাপের মাধ্যমে টাকা তোলার জন্য আবেদন করেছেন। কিন্তু এখনও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। এদিকে কাজের জন্য ৩ দিন বন্ধ থাকবে পোর্টাল ও অ্যাপ। ফলে তাঁদের মনে প্রশ্ন, এবার কী হবে? বাতিল হয়ে যাবে না তো আবেদনপত্র? এবিষয়ে ইপিএফওর তরফে স্পষ্ট জানানো হয়েছে, মাইগ্রেশনের কাজ শুরুর আগে যারা টাকার জন্য আবেদন করেছেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। কোনও আবেদনপত্র বাতিল হবে না। তবে হ্যাঁ, টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে স্বাভাবিকের তুলনায় খানিকটা দেরি হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.