কে যে কখন মন কেড়ে নেয়, তা কে বলতে পারে! কিন্তু আপনি কারও প্রেমে মজলেও উলটো দিকের মানুষটাও যে একইরকম অনুভব করবে তার কোনও মানে নেই। কিন্তু কারও প্রতি আকর্ষণ তৈরি হলে উলটো দিকের মানুষটার মনে কী চলছে তা জানার জন্য মন উসখুশ করে বইকী। কিন্তু মন পড়ার সাধ্যি কার! জানেন কি সরাসরি জিজ্ঞেস না করেও পছন্দের মানুষের মনের হদিশ পাওয়া সম্ভব? নিশ্চয়ই অবাক হলেন? চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই।
ব্যাপারটা ঠিক কী? মুম্বইয়ের বাসিন্দা বছর ২২ এর এক ইঞ্জিনিয়ার তৈরি করেছেন একটি বিশেষ ওয়েবসাইট। যার নাম ‘makeoutwithfriends.lol’ (https://makeoutwithfriends.lol)। এক্স হ্যান্ডেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘ক্রাশ’-এর মনের খোঁজ পাওয়ার সেরা উপায় এটি। নিশ্চয়ই ভাবছেন এটা কীভাবে কাজ করবে? জানা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কাউকে মেসেজ করার প্রয়োজন পড়ে না। আপনি ক্রাশের নম্বর যোগ করতে পারবেন এই ওয়েবসাইটে। সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে যাবে একটি নোটিফিকেশন। যদি সে আপনাকে পালটা অ্যাড করে তবেই আপনারা একে অপরকে পছন্দ করার বিষয়টি জানতে পারবেন। আর অ্যাড না করলে তাহলে ধরে নি মন্দ কপাল! এতে ক্রাশের ভালোবাসা মিলুক বা না মিলুক, কৌতুহল নিয়ে সারাজীবন অপেক্ষা করতে হবে না।
ওই ইঞ্জিনিয়ার জানান, ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কাউকে সরাসরি বা প্রকাশ্যে প্রস্তাব দেওয়ার আগেই মানুষ একে অপরের প্রতি থাকা পারস্পরিক অনুভূতির কথা জানতে পারবেন। তাহলে আর দেরি কেন? এখনই জেনে নিন কী চলছে ক্রাশের মনের ভিতরে।
সর্বশেষ খবর
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!