Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X Money

এবার টাকা লেনদেন করতে পারবেন মাস্কের এক্সে, বছরে মিলবে সুদও!

কী জানিয়েছে সংস্থা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৪:৩৫

options
link
এবার টাকা লেনদেন করতে পারবেন মাস্কের এক্সে, বছরে মিলবে সুদও! zoom
এবার টাকা লেনদেন করতে পারবেন মাস্কের এক্সে, বছরে মিলবে সুদও!
Advertisement

বর্তমানে নগদ লেনদেন কার্যত অতীত হয়ে গিয়েছে। এক কাপ চা হোক বা দামি কোনও জিনিস, প্রায় সকলেই পেমেন্ট করেন অনলাইনে। তার জন্য রয়েছে একাধিক প্ল্যাটফর্ম। সেই তালিকায় এবার জুড়ছে এলন মাস্কের (Elon Musk) ‘এক্স’। জানা যাচ্ছে, এবার নাকি ‘এক্স’-এও করা যাবে লেনদেন।

ব্যাপারটা ঠিক কী? আপাতত ‘এক্স মানি’ (X Money) শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতে চালু করা হচ্ছে। আপাতত ‘এক্স’-এর প্রিমিয়াম ইউজাররাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। জানা যাচ্ছে, প্ল্যাটফর্মের তরফে যোগ্য ব্যবহারকারীদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। তাঁরা ‘এক্স’ ব্র্যান্ডের একটি ভিসা ডেবিট কার্ড পাবে। কার্ডটি এটিএমএ ব্যবহার করা যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীরা রিয়েল-টাইমে অন্য ‘এক্স’ ব্যবহারকারীদের কাছে অর্থ পাঠাতে পারবেন। ‘পিয়ার-টু-পিয়ার’ (ব্যক্তি-থেকে-ব্যক্তি) পেমেন্ট ব্যবস্থা এই প্ল্যাটফর্মের একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠবে বলেই মনে করছে সংস্থা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘এক্স মানি’ অনেকটা ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্টের মতো হলেও এটা লাইসেন্সপ্রাপ্ত ব্যাঙ্কের মতো কাজ করবে না। জানা যাচ্ছে, একটি প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ‘এক্স’ নিজস্ব ব্যাংক গড়ে তোলার ঝামেলা ছাড়াই ব্যাংকিং-ধাঁচের বিভিন্ন পরিষেবা চালু করছে। উল্লেখ্য, এক্স মানি অ্যাকাউন্টে জমা অর্থের উপর বছরে ৬ শতাংশ পর্যন্ত সুদ দেবে সংস্থা। তবে তার জন্য অ্যাকাউন্টে ন্যূনতম ১,০০০ মার্কিন ডলার জমা রাখতে হবে। একই সঙ্গে এক্স প্রিমিয়ামের সদস্যপদ বাধ্যতামূলক। যার নূন্যতম মাসিক খরচ ৮ মার্কিন ডলার। এছাড়া ডেবিট কার্ডে নির্দিষ্ট কেনাকাটায় ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধাও মিলবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.