Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
ChiChi Call

কন্টেন্ট ক্রিয়েটারের কেচ্ছা ‘চিচি কলে’র লিংক খুঁজছেন? নিমেষে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট!

'চিচি কল' লিংক কেউ শেয়ার করলেও শাস্তির কোপে পড়তে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৪:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৪:২৭

options
link
কন্টেন্ট ক্রিয়েটারের কেচ্ছা ‘চিচি কলে’র লিংক খুঁজছেন? নিমেষে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট! zoom
জনপ্রিয় ক্রিয়েটারের কেচ্ছার ভিডিও ফাঁসের নাম প্রতারণার ফাঁদ পাতছে অসাধু চক্র।
Advertisement

এবার প্রতারণার নতুন ফাঁদ ‘চিচি কল’ (ChiChi Call)। বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার ভেরা হিলের আপত্তিকর ভিডিও ও কল রেকর্ডিংয়ের নাম করে পাঠানো হচ্ছে লিংক। ফিলিপিন্সের প্রভাবশালীদের কেলেঙ্কারি দেখতে ওই লিংকে করলেই ঘটছে বিপদ!

কে এই ভেরা হিল? বিষয়টা ঠিক কী? ফিলিপিন্সের এক বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ভেরা হিল। বলা হচ্ছে, একাধিক প্রভাবশালীর সঙ্গে আপত্তিকর ভিডিও ও কল রেকর্ডিং রয়েছে তাঁর। তা নিয়ে তুঙ্গে বিতর্ক। অভিযোগ, সেই ভিডিও ও অডিও ক্লিপের নাম করে বহু মানুষকে পাঠানো হচ্ছে লিংক। যা আদতে প্রতারণার টোপ বলেই মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, ‘ChiChi video call full’ এবং ‘ChiChi Vera Hill viral link’- এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হচ্ছে। সেখানেও দেওয়া থাকছে লিংক। তাতে ক্লিক করলেও হচ্ছে সর্বনাশ। সটান প্রতারকদের ফাঁদে পড়তে পারেন আপনি। কারণ ওই লিংকে ক্লিক করলেই আপনাকে ফেসবুকে লগ ইন করার অপশন দেওয়া হয়েছে। দিতে হবে একাধিক তথ্য। যা নিমেষে খালি করে দিতে পারে অ্যাকাউন্ট।

Advertisement

জানা যাচ্ছে, ‘ChiChi video call full’ এবং ‘ChiChi Vera Hill viral link’- এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হচ্ছে। সেখানেও দেওয়া থাকছে লিংক। তাতে ক্লিক করলেই সর্বনাশ।

কিন্তু সত্যিই কি ফাঁস হয়েছে কোনও বিতর্কিত অডিও বা ভিডিও? সাইবার বিশেষজ্ঞদের দাবি, গোটা বিষয়টাই ভুয়ো। আমজনতার নজর কাড়তে এখানে ভেরা হিল ও প্রভাবশালীদের নাম ব্যবহার করা হচ্ছে। জানা যাচ্ছে, ভেরা হিল আজ পর্যন্ত কোনও বিতর্কে জড়াননি। মনে করা হচ্ছে, স্রেফ উদ্দেশ্যসাধনেই অসাধু চক্র ব্যবহার করছে তাঁর নাম। তাই বিশেষজ্ঞদের পরামর্শ ভুলেও যে কোনও লিংক থেকে ফেসবুক লগ ইন করা যাবে না। সোশাল মিডিয়ায় কোনও কিছুতে অ্যাক্সেস পেতে ব্যবহার করা যাবে না ব্যক্তিগত তথ্য। তাহলেই ঘটতে পারে ভয়ংকর বিপদ। পাশাপাশি ‘চিচি কল’ লিংক কেউ শেয়ার করলে শাস্তির কোপে পড়তে হবে তাঁকে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.