অনেকেই আছেন যারা ফোনপ্রেমী। বাজারে নতুন কোনও মডেল এলেই তাঁরা কিনে ফেলেন। তবে শখে হোক বা প্রয়োজনে, একটা সময়ের পর ফোন বদল করতে হয় সকলকেই। অধিকাংশ ক্ষেত্রেই আগের ফোনটি বদলে নতুনটি কেনেন সকলে। কেউ আবার পুরনোটি বিক্রি করে দেন। ফলে তথ্য ফাঁসের সম্ভাবনা একটা থাকেই। চলুন আজ জেনে নেওয়া যাক, ফোন বিক্রির আগে কীভাবে সংরক্ষণ করবেন নিজের প্রয়োজনীয় নথি।
১. যাতে কোনও নথি ও তথ্য হারিয়ে না যায় তাই ব্যাকআপ নিয়ে নিন। ছবি, কন্টাক্ট, নথি, মেসেজ-সব কিছুর ব্যাকআপ নিন। সেভ করুন গুগল ড্রাইভ, আইক্লাউড, ওয়ানড্রাইভ অথবা কম্পিউটারে।
আরও পড়ুন:
২. এরপর ফোনের যাবতীয় অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করুন। গুগল অ্যাকাউন্ট, ফাইন্ড মাই ডিভাইস-সাইন আউট করুন। যে যে গুগল প্রোফাইল লিঙ্ক করা ছিল, সব রিমুভ করে দিন।
৩. এখানেই কাজ শেষ নয়। ব্যাঙ্কিং অ্যাপ, ডিজিটাল ওয়ালেট, সেভ করা পাসওয়ার্ড মুছে ফেলুন।
৮. এরপর চলে যান ফোনের সেটিংসে। সেখানে পাবেন ফ্যাক্টরি রিসেট অপশন। ব্যাস, কাজ শেষ। আপনার পুরনো ফোন থেকে মুছে যাবে সব নথি ও তথ্য। তবে তারপরও একবার ভালো করে চেক করে নিন কিছু রয়ে গেল কি না।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস