Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Rail One

টিকিট বুকিং থেকে ট্রেনের সময়, যাত্রী সুবিধায় ‘রেল ওয়ান’ই মুশকিল আসান

নজর দেওয়া হয়েছে, যাত্রী সুরক্ষার উপরেও। অ্যাপ ব্যবহার করে চিকিৎসাগত সহায়তা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগও সরাসরি জানানো যাবে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৫২

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৫২

options
link
টিকিট বুকিং থেকে ট্রেনের সময়, যাত্রী সুবিধায় ‘রেল ওয়ান’ই মুশকিল আসান zoom
নতুন অ্যাপ রেল ওয়ান। আধিকারিকদের দাবি, এই অ্যাপ ব্যবহার করা আগের অ্যাপগুলির থেকে অনেক সহজ।রেল সূত্রে পাওয়া ছবি
Advertisement

এক্সপ্রেস ও লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য আলাদা অ্যাপ ব্যবহারের দিন শেষ। এবার একটি অ্যাপ ব্যবহার করেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শুধু তাই নয়, ট্রেন ট্র্যাকিং থেকে খাবার বুক করা, কোনও অভিযোগ জানানো সবটাই করা যাবে একটি অ্যাপের সাহায্যেই। একছাতার তলায় আনা হয়েছে ট্রেনের কামরা খোঁজ করা থেকে প্ল্যাটফর্ম টিকিট কাটার ব্যবস্থাকেও। রেলওয়ে নিয়ে এসেছে রেল ওয়ান অ্যাপ। রেল আধিকারিকদের দাবি, এই অ্যাপ ব্যবহার করা আগের অ্যাপগুলির থেকে অনেক সহজ।

রেল জানিয়েছে, রেল ওয়ান অ্যাপ ব্যবহার করে রাজধানী এক্সপ্রেসের তৎকাল টিকিট থেকে শুরু করে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট কাটা যাবে। শুধু তাই নয়, কাটা যাবে মাসিক সিজন টিকিটও। এই অ্যাপ লাইভ ট্রেন স্ট্যাটাস ও পিএনআর ট্র্যাকার হিসাবেও কাজ করবে। ট্রেন দেরিতে চললে অ্যাপের মাধ্যমে সেই তথ্যও জানতে পারবেন যাত্রীরা। এই অ্যাপ আগেভাগেই জানিয়ে দেবে ট্রেনের কোন কামরা ঠিক কোথায় এসে থামবে। রয়েছে ই-ক্যাটারিং সুবিধাও। খাবার অর্ডার দিলে খাবার সিটেই পৌঁছে যাবে। নজর দেওয়া হয়েছে, যাত্রী সুরক্ষার উপরেও। রেল মদত বিকল্প ব্যবহার করে চিকিৎসাগত সহায়তা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগও সরাসরি জানানো যাবে।

Advertisement

রেল ওয়ান অ্যাপ ব্যবহারের জটিলতা কমানোর উপরও নজর দিয়েছে রেল। আইআরসিটিসি বা ইউটিএসের বর্তমান ব্যবহারকারীরা তাঁদের পুরনো পরিচয়পত্র রেল ওয়ান অ্যাপে ব্যবহার করতে পারবেন। একবার লগ-ইন করার পর, ৬ অঙ্কের এমপিন বা বায়োমেট্রিক ফেস আইডি অপশন চালু করা হয়েছে। একবার লগইন করলে পরবর্তী সময়ে সেট করা এমপিন বা ফেস বায়োমেট্রিক ব্যবহার করে লগইন করতে পারবেন। এই অ্যাপে রয়েছে ওয়ালেটের সুবিধাও। এই অ্যাপ ব্যবহার করে অসংরক্ষিত টিকিট কাটলে ৩ শতাংশ ছাড় বা ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। রেলের দাবি, রেল-ওয়ান কেবল একটি অ্যাপ নয়। এটি ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বড় পদক্ষেপ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.