আপনি কি এয়ারটেল ব্যবহারকারী? বেশিরভাগ সময় ২৯৯ টাকার প্ল্যানটির ভরসাতেই দিন কাটে? সাম্প্রতিককালে রিচার্জ করতে গিয়ে এই প্ল্যানটি খুঁজে পাচ্ছেন না বলে চিন্তিত? আদতে ভারতজুড়ে প্রিপেইড প্ল্যানে পরিবর্তন এনেছে ভারতী এয়ারটেল। সংস্থাটি ২৯৯, ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার চারটি রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে (Airtel Discontinues Four Recharge Plans)।
তবে ২৯৯ টাকার প্ল্যান ব্যবহারকারীদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, ওই নির্দিষ্ট প্ল্যানটির বদলে এখন সুযোগ রয়েছে ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান নেওয়ার। অর্থাৎ একই ধরনের পরিষেবার জন্য গ্রাহকদের এখন প্রায় ১৬ শতাংশ বেশি খরচ করতে হবে। তবে নতুন ৩৪৯ টাকার প্ল্যানে ডেটার পরিমাণও থাকছে বেশি। আগের ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ GB ডেটা পাওয়া যেত। নতুন ৩৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ GB ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিদিন অতিরিক্ত ৫০০ MB ডেটা পাবেন গ্রাহকরা।
আরও পড়ুন:

প্রিপেইড প্ল্যানে কমছে বিকল্প
এয়ারটেল তাদের প্রিপেইড রেঞ্জ থেকেও ২৪৯ ও ২৯৯ টাকার অপশন সরিয়ে দিয়েছে। তবে ১৯৯ টাকার প্ল্যান এখনও রয়েছে, যেখানে ২৮ দিনের জন্য ২ GB ডেটা পাওয়া যায়। এর পরের ধাপে রয়েছে ২১৯ টাকার প্ল্যান, যাতে একই ২৮ দিনের জন্য মোট ৩ GB ডেটা দেওয়া হয়।
একসঙ্গে সব প্ল্যানে দাম বাড়াচ্ছে না এয়ারটেল
তবে এই আংশিক মূল্যবৃদ্ধির কারণে এমনটা দাগিয়ে দেওয়া চলে না যে সব প্রিপেইড প্ল্যানের ক্ষেত্রেই দাম বাড়াচ্ছে এয়ারটেল। বরং বলা যায় যে নির্দিষ্ট কিছু প্ল্যান সরিয়ে তার পরিবর্তে তুলনামূলক বেশি দামের বিকল্প সামনে আনা হয়েছে।
সংস্থার লক্ষ্য ARPU বাড়ানো
টেলিকম সংস্থাগুলির কাছে ARPU অর্থাৎ ‘অ্যাভারেজ রেভেন্যু পার ইউজার’ (Average Revenue Per User) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাপকাঠি। একজন গ্রাহকের কাছ থেকে গড়ে কতটা আয় হচ্ছে, তা এর মাধ্যমে বোঝা যায়।
এয়ারটেল নবতম কৌশল তাই গ্রাহকদের অধিক মাত্রায় ডেটা ও পরিষেবা প্রদানের মাধ্যমে তুলনামূলক আয় বাড়ানো। সবার জন্য একসঙ্গে ট্যারিফ বাড়ানোর পরিবর্তে ব্যবহারের ধরন অনুযায়ী বিভিন্ন দামের প্ল্যান তৈরি করাই এই কৌশলের অন্যতম অংশ। ফলে একই ধরনের সুবিধা পেতে গ্রাহকদের এখন আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত