Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
App

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কোথায় কত শূন্যপদ, আবেদনের যোগ্যতা কী? জানাবে বিশেষ অ্যাপ

চাকরী প্রার্থীদের হাতের মুঠোয় যাবতীয় তথ্য তুলে ধরবে এই অ্যাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:৩৩

options
link
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কোথায় কত শূন্যপদ, আবেদনের যোগ্যতা কী? জানাবে বিশেষ অ্যাপ zoom
কোথায় কত শূন্যপদ, আবেদনের যোগ্যতা কী? জানাবে বিশেষ অ্যাপ
Advertisement

জেলার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ‌্যে মোবাইল অ‌্যাপ ‘পেস’ তথা পুলিশ অ‌্যাসিস্টেন্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহেন্সমেন্ট চালু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। যেখানে জেলার মধ‌্যে থাকা বিভিন্ন শিল্প সংস্থা, তাঁদের শূন‌্যপদ, যোগ‌্যতা থেকে শুরু করে বেতনক্রম সবকিছুই জানা যাবে। সেখান থেকেই কর্মপ্রার্থীরা তাদের পছন্দের পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ চাকরী প্রার্থীদের হাতের মুঠোয় যাবতীয় তথ্য তুলে ধরবে এই অ্যাপ।

তৃণমূল জমানায় বারবার নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কারণ, কর্মসংস্থান হয়নি। শিক্ষিত হাজার হাজার যুবক-যুবতী বেকার। চাকরির নিয়োগ পত্রের বদলে তৃণমূল সরকার তাঁদের হাতে তুলে দিয়েছিল ভাতা! তবে রাজ্যে ক্ষমতায় আসার পরই কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই লক্ষ্য কাজ শুরুও হয়েছে। এরই মাঝে চালু হল এই বিশেষ অ্যাপ।

Advertisement

এপ্রসঙ্গে,  জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মুখ‌্যমন্ত্রীর নির্দেশক্রমেই এই অ‌্যাপ চালু করা হচ্ছে। জেলার শিল্পসংস্থাগুলোকে জানানো হয়েছে যে তাঁরা যেন ৮০ থেকে ৯০ শতাংশ শূন‌্যপদ জেলার যুবক যুবতীদের মধ‌্যে থেকে পূরণ করেন। ৩০ শতাংশ মহিলাকর্মী নিয়োগেরও পরামর্শ দেওয়া হয়েছে। এক বছরের মধ‌্যে এক থেকে দেড় হাজার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। এখন ওই অ‌্যাপ আবেদন করা যাবে। তারপর আগষ্ট মাসের ১০ তারিখের মধ‌্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালেই যাতে যোগ‌্য চাকরীপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া যায়, সেই চেষ্টাই চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.