Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Gadgets

লং ড্রাইভের পরিকল্পনা? গাড়িতে এই ৫ গেজেট না রাখলে ঘুরতে যাওয়ার স্বাদই মাটি

রোড ট্রিপ প্ল্যান করার আগে অবশ্যই ব্যাগে নিয়ে নিন জিনিসগুলো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৭:২৭

options
link
লং ড্রাইভের পরিকল্পনা? গাড়িতে এই ৫ গেজেট না রাখলে ঘুরতে যাওয়ার স্বাদই মাটি zoom

সঙ্গী বন্ধুবান্ধব হোক বা পরিবার, সড়কপথে সফরের কোনও বিকল্প নেই। এর মতো আনন্দের কিছু হয় না। সময়ের কোনও বাধ্যবাধকতা নেই। ট্রেন-বাস মিস হওয়ার ভয় নেই, কোনও তাড়া নেই। নিজেদের শর্তে কয়েকটা দিন বাঁচার সুযোগ। তবে এক্ষেত্রে কয়েকটা গেজেট কাছে রাখা আবশ্যক। রোড ট্রিপ প্ল্যান করার আগে অবশ্যই ব্যাগে নিয়ে নিন এই পাঁচ জিনিস।

১. Portable Tyre Inflator- রোড ট্রিপের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজনীয়। একটি জীবন রক্ষাকারী যন্ত্র। নির্জন রাস্তায় টায়ার পাংচার হওয়ার মতো ঘটনা একেবারেই অস্বাভাবিক নয়। হাইওয়ে এবং দুর্গম এলাকায় পোর্টেবল ইনফ্লেটর সঙ্গে থাকলে নিশ্চিন্ত। অনেক গাড়িতে ডিজিটাল প্রেশার ডিসপ্লে, অটো-কাট-অফ, ইউএসবি চার্জিং এবং এমনকী জরুরি অবস্থার জন্য ফ্ল্যাশলাইটও থাকে। টায়ারে সমস্যা হলে এই ইনফ্লেটর থাকলে আপনাকে আর চিন্তা করতে হবে না। এর দাম ১৮০০ থেকে ৪ হাজারের মধ্যে।

Advertisement
পোর্টেবল টায়ার ইনফ্লেটর।

২. Dash Camera- অবশ্যই রাখুন ড্যাশক্যাম। পথে এমন ঘটনার সাক্ষী হতেই পারেন, যা অনভিপ্রেত। সবসময় সব কিছু রেকর্ড করার পরিস্থিতি থাকে না। ড্যাশক্যাম থাকলে নিজে থেকে রেকর্ড হবে সবটা। দুর্ঘটনার প্রমাণ, পার্কিং নজরদারি, নাইট ভিশন এবং ইন্স্যুরেন্স ক্লেইমের মতো ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী। এর দাম ৩ থেকে ১০ হাজারের মধ্যে।

ড্যাশ ক্যাম।

৩. Fast Charging Power Bank- দীর্ঘ যাত্রাপথে নেভিগেশন, গান শোনা এবং ছবি তোলার কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক আবশ্যক। এতে একাধিক পোর্ট এবং ইউএসবি-সি পোর্ট থাকাও ভীষণ উপকারী। সড়কসফরের ক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুললে চলবেই না। দাম দেড় হাজার থেকে ৫ হাজারের মধ্যে।

পাওয়ার ব্যাঙ্ক।

৪. Car Vacuum Cleaner- রোড ট্রিপে গাড়িতে খাওয়া দাওয়া খুব স্বাভাবিক। না চাইলেও গাড়ি নোংরা হবেই। একে রাস্তার ধুলো তার উপর খাবারের অংশ, প্লাস্টিক জমে এক বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়। পোর্টেবল কার ভ্যাকুয়াম ক্লিয়ার সঙ্গে থাকলে চিন্তার কোনও কারণ নেই। এগুলো নিমেষেই ধুলো এবং খাবারের ময়লা পরিষ্কার করে ফেলে, ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকার পরেও আপনার গাড়ি থাকবে চকচকে।

পোর্টোবল ভ্যাকুউম ক্লিয়ার।

৫. Smart Car Phone Holder With Wireless Charging- নিরাপদ ড্রাইভিংয়ের জন্য কার ফোন হোল্ডার আবশ্যক, বিশেষ করে যদি আপনি ম্যাপের উপর নির্ভর করেন। গাড়িতে দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এটা সঙ্গে নিতে ভুলবেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.