হোয়াটসঅ্যাপ মানেই নয়া নয়া চমক। প্রতিদিন আমরা চ্যাটবক্সে বুঁদ হয়ে থাকি, অথচ অন্দরমহলের ভোলবদল খেয়াল করেছেন কি? মেটা-র এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি এখন আর চোর-পুলিশ খেলার ‘লাস্ট সিন’ লুকানোর জায়গায় আটকে নেই। গোপনীয়তা রক্ষা থেকে শুরু করে আড্ডার মেজাজকে আরও একটু উসকে দিতে মেটা নিয়ে এসেছে এমন কিছু অনবদ্য ফিচার, যা আপনার চ্যাটিংয়ের অভিজ্ঞতা এক ঝটকায় বদলে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না? চলুন, দেখে নেওয়া যাক।

আরও পড়ুন:
১. ‘অ্যাবাউট’ যখন লাইভ স্টেটাস: প্রোফাইলের নিচে ওই যে ধুলো জমা ‘অ্যাবাউট’ সেকশনটি পড়ে থাকত, সেটির দিন এবার ফিরল। এখন আর ওটা স্রেফ একটা স্থায়ী লাইন নয়। এবার থেকে আপনার কন্ট্যাক্ট তালিকায় থাকা মানুষজন চ্যাটবক্স থেকেই সরাসরি আপনার ‘অ্যাবাউট’ দেখতে পাবেন। শুধু তাই নয়। সরাসরি তারা প্রতিক্রিয়াও জানাতে পারবেন। মুড কেমন, কিংবা আপনি এখন ব্যস্ত কি না— তা এক লাইনেই জানিয়ে দেওয়া যাবে অনায়াসে।
২. অচেনা ফোনের উৎপাতে এবার ‘স্পিকটি নট’: কাজের মাঝে হুটহাট অচেনা নম্বর থেকে স্প্যাম বা স্ক্যাম কলের উপদ্রব? কুছ পরোয়া নেহি! নতুন ফিচারে ফোনের ওপারে থাকা অচেনা নম্বরটি আর আপনার ফোনে রিং বাজাতে পারবে না। স্রেফ ‘সাইলেন্স আননোন কলার্স’ অপশনটি অন করে দিলেই কেল্লাফতে। ফোন সাইলেন্ট থাকবে, অথচ পরে ‘কলস’ ট্যাবে গিয়ে দেখে নেওয়া যাবে কে ফোন করেছিল। শান্তিতে কাজ করার এর চেয়ে ভালো উপায় আর কী-ই বা হতে পারে!
৩. লিঙ্কের বহর এবার আরও স্পষ্ট: চ্যাটের মাঝে কোনও লিঙ্ক এলে অনেক সময়ই খটকা লাগে। ক্লিক করা নিরাপদ তো? সেই সংশয় দূর করতে হোয়াটসঅ্যাপ এবার লিঙ্কের প্রিভিউ-এর সাইজ ঢের বাড়িয়ে দিয়েছে। বড় ছবি আর বাড়তি তথ্যের জেরে এখন এক ঝলকেই বুঝে নেওয়া যাবে লিঙ্কটি আসল? নাকি কোনও ফাঁদ!

৪. স্টেটাসে এবার মেটা এআই-এর ম্যাজিক: স্টেটাস দিতে ভালোবাসেন অথচ মনের মতো ছবি পাচ্ছেন না? কুছ পরোয়া নেহি। এবার আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেবে মেটা এআই। স্রেফ নিজের মনের মতো একটা বিবরণ লিখে দিলেই তৈরি হয়ে যাবে চমৎকার এআই ছবি। আর তা সরাসরি সেট করে দেওয়া যাবে আপনার স্টেটাসে।
৫. এক ছাতার তলায় সব চাবিকাঠি: প্রাইভেসি সেটিংসে গিয়ে কার থেকে কী লুকোবেন— তা খুঁজতে খুঁজতে মাথা খারাপ হওয়ার দিন শেষ। ‘প্রাইভেসি চেকআপ’ ফিচারের হাত ধরে এবার প্রোফাইল ছবি, লাস্ট সিন বা কল সংক্রান্ত যাবতীয় গোপনীয়তার চাবিকাঠি চলে এসেছে একটা সিঙ্গেল উইন্ডোতেই।
প্রযুক্তি আর প্রতিদিনের জীবনকে যেভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে হোয়াটসঅ্যাপ, তাতে এই ছোট ছোট বদলগুলি কিন্তু বেশ খোলতাই করছে আমাদের ডিজিটাল জীবনকে। তাহলে আর দেরি কেন, আজই ট্রাই করে দেখুন এই ফিচারগুলি!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সংসার টানতে ভিনরাজ্যে স্বামী, সুযোগ বুঝে মুরগী ব্যবসায়ীর সঙ্গে লজে এক সন্তানের মা, তারপর..
-
সর্দি-কাশির ‘চেনা’ ওষুধে কেন্দ্রের ‘না’! ৪ বছরের কম বয়সিদের নিয়ে কড়া নির্দেশ
-
এবার ‘পুরুষ অন্নপূর্ণা’, ৩০০০ ঢুকতেই টাকা ফেরত দিতে বিডিও অফিসে ছুটলেন সামজাদ শেখ!
-
২ সপ্তাহের ‘ডেডলাইন’, তেহেলকা কর্তা তরুণ তেজপালকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
-
ক্ষোভপ্রকাশে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারকে শাস্তি আইসিসির, কেন ‘লঘু দণ্ড’ দিয়ে ছাড় যশস্বীকে?