Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
ICC T20 World Cup

রানের পাহাড় ডিঙোতে ব্যর্থ সিকন্দর রাজারা, জিম্বাবোয়েকে হারিয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের

প্রথম ব্যাট করে চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় স্কোর ২৫৪ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১০৭ রানে জয় ছিনিয়ে নিল তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০০:২১

options
link
রানের পাহাড় ডিঙোতে ব্যর্থ সিকন্দর রাজারা, জিম্বাবোয়েকে হারিয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৪/৬ (হেটমেয়ার ৮৫, পাওয়েল ৫৯, হোসেন ২৮/৩)
জিম্বাবোয়ে: ১৪৭/১০ (ইভানস ৪৩, মেয়রস ২৮, সিকন্দর ২৭, মুজারাবানি ২২/৪২)
ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জয়ী।

প্রথম ব্যাট করে চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় স্কোর ২৫৪ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। রানের সেই পাহাড় ডিঙোতে ব্যর্থ হল জিম্বাবোয়ে। ১৭.৪ ওভারে ১৪৭ রানে শেষ হয় তাদের ইনিংস। এর ফলে ১০৭ রানে জয় ছিনিয়ে নিল ক্য়ারিবিয়নরা। সুপার এইটে এক ম্যাচ জিতে এগিয়ে থাকল শাই হোপের দল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন শুরুতে দুই উইকেট হারালেও ইনিংসের অধিকাংশ সময় রণংদেহী মেজাজে ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। টস জিতে সিকন্দর রাজার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে তাঁরা। ব্র্যান্ডন কিং (৯) এবং অধিনায়ক হোপ (১৪) দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও দালের দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন শিমরন হেটমেয়ার এবং রভম্যান পাওয়েল। এই বিস্ফোরক জুটির কোনও উত্তর জানা ছিল না জিম্বাবোয়ের বোলারদের। ৭টি চার এবং ৭টি ছক্কার সৌজন্যে ৩৪ বলে ৮৫ রানের ইনিংস খেললেন হেটমেয়ার। ক্রিজের অপর প্রান্তে ৩৫ বলে ৫৯ রানের জরুরি ইনিংস খেললেন পাওয়েল। ৪টি চার এবং ৪টি ছয় মারেন তিনি। ক্যারিবিয়ানদের বড় রানে অবদান রাখলেন রাদারফোর্ড এবং রোমারিও শেফার্ডও। রাদারফোর্ড ১৩ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১০ বলে ২১ করেন শেফার্ড। ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে চলতি যায় চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরে। জিম্বাবোয়ের দুই বোলার ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড নারাভার ২টি করে উইকেট পেলেও প্রচুর রান দেন। বাকিদের অবস্থ কহতব্য় নয়।

এদিন শুরুতে দুই উইকেট হারালেও ইনিংসের অধিকাংশ সময় রণংদেহী মেজাজে ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের রানের পাহাড়ের সামনে শুরু থেকেই নড়বড়ে দেখায় জিম্বাবোয়ের  ব্যাটারদের। ক্যারিবিয়ন বোলারদের কাছে একে একে আত্মসমর্পণ করেন তাদিওয়ানাশে মারুমানি (১৪), ব্রায়ান বেনেট (৫), রায়ান বার্ল (০)। পালটা ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন ডিয়ন মেয়ার্স এবং সিকন্দর রাজা। যদিও যথাক্রমে ব্যক্তিগত ২৮ ও  ২৭ তাঁরা আউট হয়ে যান। যদিও বেশিক্ষণে বাইশগজে থাকেননি তারা। তবে শেষের দিকে মরিয়া লড়াই চালান সাত নম্বরে ব্যাট করতে নামা ইভান্স। তিনি ২১ বলে ৪৩ রান করে জিম্বাবোয়ের ইনিংসকে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। যদিও হার এড়ানো যায়নি। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১৪৭ রানে শেষ হয় তাঁদের ইনিংস। ১০৭ ম্য়াচ জিতে নেয় ক্যারিবিয়নরা।

পুনশ্চ: সুপার এইট পর্বের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে চাপে থাকা সূর্যকুমার যাদবদের চিন্তা বাড়িয়ে দিলেন সাই হোপেরা। কারণ ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবোয়ে ম্যাচের পর সুপার এইট গ্রুপ ওয়ানে নেট রান রেটের নিরিখে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। এখন জিম্বাবোয়ে ম্যাচে বড় ব্যবধানে জয়ই হতে পারে ভারতের জন্য রক্ষাকবচ।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.