আইপিএল শেষে বিমানবন্দরে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। মালবোঝাই গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। আহত হন ক্লার্ক। আহত হন চালকও। মাইকেল এখন সুস্থই রয়েছেন বলেই জানা গিয়েছে।
গত রবিবার আইপিএল ফাইনাল ছিল আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। ব্রডকাস্ট দলের অংশ ছিলেন মাইকেল। ফাইনাল শেষে দেশে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দরে যাচ্ছিলেন। একটি সংস্থার গাড়ি করে বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি মালবাহী গাড়ির নিচে চাপা পড়ে তাঁর গাড়ি।
আরও পড়ুন:
সম্প্রতি, একটি পডকাস্টের অনুষ্ঠানে সেই দুর্ঘটনার কথা জানিয়েছেন ক্লার্ক নিজে। ক্লার্কের কথা অনুযায়ী, বিমানবন্দরে যাওয়ার সময় যাত্রী আসনে বসে ছিলেন তিনি। ঘুমিয়ে পড়েছিলেন। আচমকা অসম্ভব ঝাঁকুনিতে তাঁর নিদ্রা কাটে। দেখেন গাড়ি ট্রাকের নিচে চাপা পড়েছে। এই ঘটনায় ভয় পেয়ে গেলেও তাঁর গুরুত্বর আঘাত লাগেনি। মাইকেল বলেন,”ম্যাচের পর গাড়িতে ফিরছিলাম। গাড়ির চালক ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন চোখ খোলে, তখন দেখি আমার গাড়ির অর্ধেকটা ট্রাকের তলায়। আমার হালকা কাঁটাছেঁড়া বাদে আর কিছু হয়নি।” গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কিন্তু কী করে এই দুর্ঘটনা? বিশ্বকাপজয়ী অধিনায়কের কথা অনুযায়ী, সামনের মালবাহী গাড়িটির পিছনের লাইট জ্বলছিল না। তাঁর চালক গাড়িটিকে দেখতে পাননি। তাতেই এই দুর্ঘটনা। ক্লার্ক আরও জানিয়েছেন, এই ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন। অন্য একটি গাড়ি করে বিমানবন্দরে আসেন তিনি। আহত চালকের চিকিৎসরাও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর
-
শুভশ্রীর জামায় রক্তের দাগ! ‘দেশু ৭’-এর শুটিং শুরু হতেই বড়মার মন্দিরে ভক্ত
-
‘নতুন জেল বানাতে হবে’, তৃণমূল নেতাদের গ্রেপ্তারিতে কটাক্ষ দিলীপের
-
বন্দুক দেখিয়ে ইট চুরি! এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য