Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
RCB IPL Champion

‘সমর্থকদের সঙ্গে অন্যায় হয়েছে’, আরসিবি চ্যাম্পিয়ন হতেই বিস্ফোরক কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী

রবিবার রাতেই এই জয়ের আবহে ভিন্ন সুর কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের গলায়। বললেন, “আরসিবি-র সমর্থকদের সঙ্গে অন্যায় হয়েছে।”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৪:০০

options
link
‘সমর্থকদের সঙ্গে অন্যায় হয়েছে’, আরসিবি চ্যাম্পিয়ন হতেই বিস্ফোরক কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী zoom
আরসিবি চ্যাম্পিয়ন হতেই বিস্ফোরক কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী।

দু’হাত প্রসারিত। চোখে তৃপ্তির ঝিলিক। বিরাট কোহলির ব্যাট থেকে উইনিং শট বেরিয়ে আসার উচ্ছ্বাসে ফেটে পড়ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। টানা দ্বিতীয়বার আইপিএল জিতে ইতিহাস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB IPL Champion)। রবিবার রাতেই এই জয়ের আবহে ভিন্ন সুর কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের গলায়। বললেন, “আরসিবি-র সমর্থকদের সঙ্গে অন্যায় হয়েছে।”

কিন্তু কেন এমন বললেন শিবকুমার? তাঁর দাবি, আইপিএল ফাইনাল বেঙ্গালুরুতেই হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক কারণেই ম্যাচটি গুজরাটে সরিয়ে নেওয়া হয়। তাঁর কথায়, “আরসিবি-র ম্যাচটা বেঙ্গালুরুতেই হওয়ার কথা ছিল। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। রাজনৈতিক কারণে ম্যাচটি অন্যত্র সরানো হয়।” এই মন্তব্য ঘিরে বিতর্কও শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জয়ের আনন্দের মুহূর্তে কি প্রাদেশিকতার ইস্যু তুলে দিলেন তিনি? যদিও শিবকুমার আর বিতর্ক বাড়াতে চাননি। সংক্ষেপে জানিয়েছেন, “এর বেশি কিছু বলতে চাই না।”

Advertisement

তবে বিতর্কের মাঝেও আরসিবি-র সাফল্যে তিনি উচ্ছ্বসিত। দল ও সমর্থকদের অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এবছর গোটা দল অসাধারণ ক্রিকেট খেলেছে। কর্নাটকের মানুষ ও আরসিবি সমর্থকদের পক্ষ থেকে পুরো দলকে শুভেচ্ছা।’ ২০২৫ সালে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই একই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই প্রথম আইপিএল ট্রফি জিতেছিল আরসিবি। এবারও সেই মাঠেই শিরোপা ধরে রাখল তারা। ফলে অনেকের কাছেই এই মাঠ এখন তাদের ‘লাকি ভেন্যু’। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসাবে টানা দু’বার আইপিএল জয়ের নজিরও গড়ল বেঙ্গালুরু।

ফাইনালে আগে ব্যাট করে গুজরাট টাইটান্স তোলে মাত্র ১৫৫ রান। জবাবে দুরন্ত ইনিংস উপহার বিরাট কোহলির। ৪২ বলে অপরাজিত ছিলেন ৭৫ রানে। ৯টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস গুজরাটের প্রত্যাবর্তনের সব রাস্তা বন্ধ করে দেয়। আর সেই সঙ্গেই ইতিহাসের পাতায় জায়গা করে নেয় আরসিবি-র এই জোড়া সাফল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.