যুবভারতীতে মেসি কাণ্ডে গ্রেপ্তার হতে পারেন, এই আশঙ্কাতেই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কিছুদিন আগেই বিধাননগর দক্ষিণ থানায় অরূপ-সহ যাঁরা বিনা অনুমতিতে মাঠে প্রবেশ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করেন ‘গোট’ কনসার্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত।
গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণার ইত্যাদির অভিযোগের এনেছেন মেসি গোট টুরের আয়োজক শতদ্রু। খুব শীঘ্রই রাজ্যের প্রাক্তনমন্ত্রীকে বিধাননগর কমিশনারেট তলব করতে পারে বলে সূত্রের খবর। বিধাননগর কমিশনারেট পুলিশের কাছে অভিযোগকারীর আরও দাবি, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রসঙ্গত, পালাবদলের পর রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীর দায়িত্বভার নিয়ে মেসি কাণ্ডের ফাইল খোলার হুঙ্কার দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই আবহে শতদ্রু অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় এফআইআর কপি পোস্ট করে লিখেছিলেন, ‘সত্যমেব জয়তে’। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ জানিয়েছেন শতদ্রু।
আরও পড়ুন:
বলে রাখা প্রয়োজন, বাংলায় নতুন সরকার গঠনের পরই যুবভারতীতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা নিয়ে মুখ খুলেছিলেন শতদ্রু। তিনি জানান, অনুমতি ছাড়াই মাঠে নেমে লিওনেল মেসিকে ঘিরে ধরেছিলেন অরূপ বিশ্বাস। গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন। বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন। শুধু তিনিই নন, জুঁই বিশ্বাসের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ করেন মেসি গোট টুরের আয়োজক। ইচ্ছাকৃতভাবে মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০
-
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
-
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর
-
প্রোবায়োটিক খেলেই কি গাট ভালো থাকে? অন্ত্রের স্বাস্থ্য নিয়ে ৫টি ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ